ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণে সিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্যাংকটির গত ১০ জুলাই শেয়ার দর ছিল ১৩ টাকা ৩০ পয়সা। ১৭ জুলাই ব্যাংকটির শেয়ার দর ১৫ টাকা ৪০ পয়সা উন্নীত হয়েছে। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই কর্তৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments