বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওমিডল্যান্ড ব্যাংকের লেনদেনের তারিখ নির্ধারণ
spot_img
spot_img

মিডল্যান্ড ব্যাংকের লেনদেনের তারিখ নির্ধারণ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আন্ডার সাবস্ক্রিপশন হওয়া মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ব্যাংকটির লেনদেন শুরু হবে আগামী ২৭ মার্চ, সোমবার। আলোচ্য দিনটিতে এ ব্যাংকের লেনদেন পুঁজিবাজারে ’এন’ ক্যাটাগরিতে শুরু করবে। ডিএসইতে মিডল্যান্ড ব্যাংকের ট্রেডিং কোড হবে “MIDLANDBNK” এবং কোম্পানি কোড হবে ১১১৫৪।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্যাংকটির আইপিও আবেদন শেষ হয়েছিলো গত ২৩ ফেব্রুয়ারি। প্রয়োজনের তুলনায় প্রায় ২৬ শতাংশ কম বিনিয়োগকারী মিডল্যান্ড ব্যাংকের শেয়ার পেতে আবেদন করেছিলেন। বুধবার, ২২ মার্চ মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসেবে জমা হয়েছে।

ব্যাংকটি ৭ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা সংগ্রহের জন্য গত ১৬ ফেব্রুয়ারি থেকে বিনিয়োগকারীদের আবেদন গ্রহণ করে। এসময়ে ব্যক্তি-প্রাতিষ্ঠানিক এবং দেশি-বিদেশিসহ মোট ১৫ হাজার ৩৩৮টি বিনিয়োগকারীর আবেদন জমা পড়েছে। এই বিনিয়োগকারীরা ৫১ কোটি ৮৩ লাখ ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে ব্যাংকটির ৫ কোটি ১৮ লাখ ৩০ হাজার ১৫০টি শেয়ার কিনতে আবেদন করেন। যা কোম্পানির ৭ কোটি শেয়ারের ৭৪ শতাংশ।

নিয়ম অনুযায়ী, আইপিওতে আসা কোম্পানির শেয়ারে যদি বিনিয়োগকারীদের আবেদন ৬৫ শতাংশ জমা পড়ে। তবে বাকি ৩৫ শতাংশ শেয়ার আন্ডার রাইটারকে কিনতে হবে। ফলে কোম্পানির আন্ডার রাইটারকে ২৫ দশমিক ৯৬ শতাংশ শেয়ার অর্থাৎ ১ কোটি ৮১ লাখ ৬৯ হাজার ৮৫০টি শেয়ার বা ১৮ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ৫০০ টাকার শেয়ার কিনতে হবে।

তবে বিএসইসি সূত্র জানিয়েছিল, শেয়ারবাজারের মন্দা অবস্থা ও ব্যাংক খাতে বিনিয়োগকারীদের আগ্রহ কম হওয়ায় আন্ডার সাবস্ক্রিপশন হয়েছিলো। তবে ইস্যু বাতিল হয়নি।

মিডল্যান্ড ব্যাংকের ইনভেস্টমেন্ট ইনকাম হয়েছে ১৩৫ কোটি টাকা, অপারেটিং প্রফিট হয়েছে ১৫৭ কোটি টাকা। এছাড়াও এ ব্যাংকের ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ১৪ টাকা। সর্বশেষ বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা।

উল্লেখ্য, এর আগে মিডল্যান্ড ব্যাংকের ৭ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা মূলধন তোলার অনুমোদন দেয়া হয়েছিলো। ব্যাংকটির প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। মিডল্যান্ড ব্যাংক পুঁজিবাজারের মাধ্যমে সংগ্রহ করা টাকা সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত শেয়ারে বিনিয়োগ করবে। পাশাপাশি আইপিওর খরচ মেটাবে। মিডল্যান্ড ব্যাংকের ইস্যু ব্যবস্থাপনায় রয়েছে লংকা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments