রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়মিয়ানমারের গৃহযুদ্ধ বাংলাদেশে নতুন সমস্যার সূচনা করেছে: জিএম কাদের
spot_img
spot_img

মিয়ানমারের গৃহযুদ্ধ বাংলাদেশে নতুন সমস্যার সূচনা করেছে: জিএম কাদের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মিয়ানমারের গৃহযুদ্ধ বাংলাদেশের নতুন সমস্যার সূচনা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, মিয়ানমারের সৈন্যরা বাংলাদেশে ঢুকে পড়ছে। এর আগে ১২ লাখ রোহিঙ্গা আমাদের দেশে এসে বসে আছে। নতুন করে এভাবে লোক আসা শুরু করলে দেশের ওপর বড় বোঝা হয়ে দাঁড়াবে। যা ব্যাপক সমস্যা সৃষ্টি করবে। এ বিষয়ে সরকারকে এক্ষুনি সিদ্ধান্ত নেওয়া ও দেশবাসীর কাছে সুস্পষ্ট বক্তব্য তুলে ধরা উচিত বলে মনে করেন তিনি।

জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা ও দলের একাংশের কাউন্সিলের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, এরশাদের আদর্শ নিয়ে দল করার অধিকার সবার আছে। তবে, নিবন্ধন না করে কাউন্সিল করলে সেটা কাউন্সিল নয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরসহ অন্য নেতারা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments