রবিবার, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ২৬ মার্চ
spot_img
spot_img

মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ২৬ মার্চ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বুধবার (২ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় সহায়ই কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

সংসদীয় কমিটিকে মন্ত্রণালয় জানায়, ২৬ মার্চ তালিকা প্রকাশের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষের দিকে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সুপারিশের ভিত্তিতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন, সনদপত্র ও প্রত্যয়নপত্র প্রদান এবং ভুয়া সনদপত্র ও প্রত্যয়নপত্র বাতিলের বিষয়ে তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।

মন্ত্রণালয় কমিটিকে আরো জানায়, সর্বশেষ ২০১৪ সালে অনলাইন ও সরাসরি আবেদন দাখিলকারী মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ধাপে যাচাই-বাছাইয়ের কাজ চলমান  রয়েছে। ইতিমধ্যে ৩৩৮ উপজেলায় ‘ক’ তালিকার প্রতিবেদন যাচাই-বাছাই শেষ হয়েছে। ১২০টি উপজেলার ‘ক’ তালিকার প্রতিবেদন যাচাই-বাছাই অনিষ্পন্ন রয়েছে। ১৭২টি উপজেলার ‘খ’ ও ‘গ’ তালিকার প্রতিবেদন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। ২৪৪টি উপজেলার ‘খ’ ও ‘গ’ তালিকার প্রতিবেদন অনিষ্পন্ন রয়েছে। মামলা বা অন্য কারণে ৬৪টি উপজেলার প্রতিবেদন পাওয়া যায়নি। যেসব কমিটি থেকে মামলা বা অন্যান্য কারণে প্রতিবেদন পাওয়া যায়নি সেসব কমিটি হতে প্রতিবেদন প্রাপ্তির লক্ষ্যে যোগাযোগ করা হচ্ছে।

গতকালের বৈঠকে স্বাধীনতার স্মৃতি রক্ষার্থে কালুরঘাট বেতার কেন্দ্রে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ বিষয়ে মন্ত্রণালয় কমিটিকে জানায়, এই কাজের জন্য গত ৫ জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি অনাপত্তিপত্রের জন্য বাংলাদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ বেতার এখনো সেই চিঠির জবাব দেয়নি।

এছাড়া বৈঠকে বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ সম্পর্কিত, বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা সম্বলিত বুকলেট ছাপানো এবং দখলদারদের কাছ থেকে উদ্ধারকৃত কাকরাইলস্থ ভূমিতে প্রকল্প নির্মাণ সম্পর্কে আলোচনা হয়। বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে বিশেষায়িত হাসপাতালসমূহে মন্ত্রণালয় কর্তৃক তদারকি করার জন্য সুপারিশ করা হয়। কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রাজিউদ্দিন আহমেদ, মেজর (অব.) রফিকুল ইসলাম, বীরউত্তম এবং ওয়ারেসাত হোসেন বেলাল অংশ নেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments