
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা বাজে কেটেছে মাহমুদউল্লাহ রিয়াদের। ব্যাটিংয়ে হতাশ করেছেন, ফিল্ডিংয়েও তার পারফরম্যান্স ছিল দৃষ্টিকটু। ৩৬ বছর বয়সি এই ক্রিকেটারের মাঝে যেন বয়সের ভারটা স্পষ্ট হয়ে উঠেছিল। তিন ম্যাচে করেছেন ৪৩ রান। প্রথম ম্যাচে ৮ রান করেছেন। দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৬ ও শেষ ম্যাচে অপরাজিত ২৯ রান করেন।
কিন্তু ৫৩ বলে খেলা তার শেষ ইনিংসটা উঁচিয়ে দিয়েছে সব সমালোচনা। ইনিংসে তিন সতীর্থের রানআউটে ভূমিকা ছিল তার। পরে ফিল্ডার হিসেবে সহজ ক্যাচ ফেলেছেন। সমালোচনার তোপে পড়েছেন তিনি। তাকে বাদ দেওয়ার দাবিও উঠেছে। এমন ভঙুর আত্মবিশ্বাস নিয়েই আজ দুই ম্যাচের টি-২০ সিরিজে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের নেতৃত্ব দিবেন মাহমুদউল্লাহ।
ক্রিকেটের খুদে ফরম্যাটে নিজেকে ভালোভাবে উপস্থাপনের চেষ্টা করবেন তিনি। গতকাল ব্যাটিং নিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমি ইনশাআল্লাহ্? কাল প্রথম বল থেকেই মারব। চার মারার চেষ্টা করব, ছয় মারার চেষ্টা করব।
দেশের হয়ে ১১৩ টি-২০ খেলা মাহমুদউল্লাহ দ্রুতই ছন্দে ফেরার আশা করছেন। গতকাল সংবাদ সম্মেলনে নিজের পারফরম্যান্স ও অবস্থান নিয়ে তীর্যক প্রশ্নও শুনতে হয়েছে টি-২০ অধিনায়ককে। তিনি বলেছেন, ‘আমার মনে হয় যে, আমি সঠিক পথে আছি। সম্ভবত আমাকে ভালো কিছু বল মারতে হবে। ইনশাআল্লাহ্? আমি সঠিক পথে ফিরে আসব।
ওয়ানডে সিরিজে দলের চাহিদা পূরণ করতে পারেননি স্বীকার করে মাহমুদউল্লাহ বলেছেন, ‘হয়তো-বা আমার কাছে টিমের চাহিদা ওরকম থাকে। এই ওয়ানডে ম্যাচগুলোতে হয়তো-বা আমি ওভাবে ডেলিভার করতে পারিনি। আমি চেষ্টা করব। আমার যে প্রত্যাশা দলের প্রতি, আমি চেষ্টা করব তা পূরণ করার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments