
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
মুজিববর্ষকে কেন্দ্র করে আজ বিশ্বে ব্যাপক আলোড়ন ও জাগরণের ঢেউ উঠেছে। এটা দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (৪ মার্চ) ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র এবং নতুন সদস্য সংগ্রহের বই বিতরণ শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, পঁচাত্তর পরবর্তী যারা বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করেছিলো তারাই এখন আবার মুজিববর্ষকে অস্বীকার করছে।
কাদের বলেন, বিএনপিসহ একটি কুচক্রী মহল বাংলাদেশে নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতা করছে। তাদের এ বিরোধিতা প্রমাণ করেছে তারা প্রকারান্তরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকেই অস্বীকার করছে। ভারতে সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব। সারাবিশ্বের থেকে অনেক আমন্ত্রিত অতিথি আসবেন। একটি চক্র এর বিরুদ্ধে মেতে ওঠেছে। ভারতসহ অনেক রাষ্ট্র নায়করা আসবেন বাংলাদেশে। এটা পছন্দ হচ্ছে না তাদের। অশুভ শক্তির পৃষ্ঠপোষকতায় মুজিববর্ষকে বিরোধিতা করতে একটি মহল উঠেপড়ে লেগেছে। মুজিববর্ষের কর্মসূচিকে এই অশুভ শক্তি যেন ক্ষতিগ্রস্ত করতে না পারে তার জন্য দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার পরার্মশ দেন।
এর আগে আওয়ামী লীগের একুশতম জাতীয় সম্মেলন পরবর্তী ঘোষণা অনুযায়ী বর্ণমালার ‘ক’ যুক্ত অক্ষর দিয়ে কুমিল্লা ও কুড়িগ্রাম জেলার নেতাদের কাছে গঠনতন্ত্র, ঘোষণাপত্র ও সদস্য সংগ্রহের বই তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিল্পব বড়ুয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
























Recent Comments