
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
নতুন প্রাথমিক সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়নের কার্যক্রমে কোনও বিতর্কিত ব্যক্তি অন্তর্ভূক্ত হতে পারবে না বলে সাফ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি জানান, বর্তমানে দলের প্রাথমিক সদস্য আছেন এমন ব্যক্তি যদি বিতর্কিত হন, তাহলেও তার সদস্যপদ খারিজ করে দেয়া হবে।
বুধবার (৪ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
কাদের বলেন, এরই মধ্যে জেলা পর্যায়ে নির্দশনা দেয়া হয়েছে যাতে বিতর্কিত কেউ প্রাথমিক সদস্য হতে না পারে। স্পষ্টভাবে বলে দেয়া হয়েছে, সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদখলকারী, মাদক ব্যবসায়ী, স্বাধীনতাবিরোধী অশুভ শক্তি আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। কারও বিরুদ্ধে বিতর্ক থাকলেও সদস্যপদ নবায়ন করা হবে না।বিতর্কমুক্তদের দলের প্রাথমিক সদস্যপদ দেয়া হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ত্রাণ ও দুর্যোগ বিষয় সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসরাম আমিন, উপদফতর সায়েম খানসহ আরও অনেকে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
























Recent Comments