ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের গত ২৭ জুন, ২০২২ থেকে ২৬ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় অর্ধবার্ষিকী সময়ের জন্য বিনিয়োগকারীদের প্রাপ্য ডিভিডেন্ড (রিটার্ন) ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত সময়ের জন্য ১০ শতাংশ হারে রিটার্ন তথা মুনাফা ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির ট্রাস্টি কমিটির সভায় দ্বিতীয় অর্ধবার্ষিকীর সমাপ্ত বছরের রিটার্ন অনুমোদন করা হয়।
উল্লেখ্য, মুনাফা প্রাপ্তির জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ ডিসেম্বর, ২০২২।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments