
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান রুপালি ব্যাংক লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটি মুনাফা থেকে লোকসানে জড়িয়ে পড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ০.০৩ টাকা। গত বছর একই সময়ে সমন্বিত আয় ০.১২ পয়সা ছিল। হিসাব বছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) সমন্বিত আয় হয়েছে ০.৩৭ টাকা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিলো ০.৪৫ টাকা।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৭.৮০ টাকা। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২.২৭ টাকায়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments