ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার কারনে ডিএসই নোটিস দিলে, কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি দুইটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির গত ২ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৯ টাকা ৬০ পয়সা। ১১ মার্চ কোম্পানিটির শেয়ার দর ৫০ টাকা ৬০ পয়সা উন্নীত হয়েছে।
হাক্কানী পাল্প: কোম্পানিটির গত ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৭ টাকা ৪০ পয়সা। ৯ মার্চ কোম্পানিটির শেয়ার দর ৬৪ টাকা ৬০ পয়সা উন্নীত হয়েছে।
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৭ টাকা ২০ পয়সা। ৯ মার্চ কোম্পানিটির শেয়ার দর ২০ টাকা ১০ পয়সা উন্নীত হয়েছে।
উল্লেখ্য, এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments