ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার কারনে ডিএসই নোটিস দিলে, কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি দুইটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটির মধ্যে- এস. আলম কোল্ড রোল্ড স্টিলসের গত ৯ মার্চ, ২০২৫ তারিখে শেয়ারের দর ছিল ১৮ টাকা ২০ পয়সা। ১৬ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার দর ২৯ টাকা ২০ পয়সায় উন্নীত হয়েছে।
অন্যদিকে শাইনপুকুর সিরামিক্সের গত ৯ মার্চ, ২০২৫ তারিখে শেয়ার দর ছিল ১৬ টাকা ৫০ পয়সা। আর ১৬ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার দর ২২ টাকায় উন্নীত হয়েছে।
উল্লেখ্য, এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments