ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মূল্য সূচক পতনের মধ্যে দিয়ে প্রথম ঘন্টার লেনদেন শুরু হয়েছে। সেই সাথে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।
এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ৩৬১ কোটি ৩ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ এই মুহূর্তে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৯৯৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৭৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬৮০ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ মূল্য সূচক বৃদ্ধির মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। এই সময়ে সিএসইতে ৮ কোটি ৯৮ লাখ ৭৯ হাজার ১৩৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.





























Recent Comments