বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভমূল মার্কেটে টানা পতন: এসএমই বাজার চাঙ্গা
spot_img
spot_img

মূল মার্কেটে টানা পতন: এসএমই বাজার চাঙ্গা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: মূল মার্কেটে টানা পতনে অস্থির হয়ে উঠেছেন বিনিয়োগকারীরা। অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্লাটফর্ম বেশ চাঙ্গাভাব বিরাজ করছে। আজ ২১ জুন মূল মার্কেটে যেখানে মাত্র ১৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে সেখানে এসএমই মার্কেটে অবস্থানরত শতভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। গতকালও পুঁজিবাজারে একই চিত্র বিরাজ করেছে। একই বাজারের দুই মার্কেটের দুই রকম চিত্র হওয়াটা অস্বাভাবিক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, এসএমই মার্কেট চাঙ্গা করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) যেভাবে গুরুত্ব দিচ্ছে মূল মার্কেটের দিকে তেমনটা গুরুত্ব দিচ্ছে না। একদিন বাড়লে কয়েকদিন দরপতন হয়ে যায়। দিন শেষে বাজার ভালো থাকলেও পোর্টফোলিও’র কোন উন্নতি হয় না। এভাবে দিনের পর দিন বিনিয়োগকারীদের পুঁজি শেষ হয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তোরণে নিয়ন্ত্রক সংস্থাকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন তারা।

ডিএসই থেকে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা যায়, আজ ২১ জুন মার্কেটে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৮ টির, কমেছে ২৭৯ টির এবং অপরিবর্তীত রয়েছে ৪৫ টির দর। এছাড়া সূচকের ৪৫.৭৩ পয়েন্টের পতনতো রয়েছেই। অন্যদিকে এসএমই প্লাটফর্মে ১২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১২টিরই শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এছাড়া সূচক বৃদ্ধি পেয়েছে ১১৯ পয়েন্ট।

এ ব্যাপারে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি এ.কে.এম মিজান-উর-রশিদ চৌধুরী ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, মূল মার্কেটকে পঙ্গু করে অন্য যা কিছুই করুক না কেন সফলতা আসবে না। আমরা বর্তমানে যা দেখছি এর বেশিরভাগই মেকি, লোক দেখানো। গুটিকয়েক ব্যক্তির ওপর পুঁজিবাজার নির্ভরশীল হয়ে পড়েছে। বর্তমান কমিশন মৃতপ্রায় কোম্পানিগুলোকে জীবিত করার উদ্যোগ নিয়েছে যা প্রশংসার দাবিদার। এসএমই প্লাটফর্মকেও চাঙ্গা করছে সেটাও ভালো উদ্যোগ। কিন্তু মূল মার্কেট যদি শেষ হয়ে যায় তাহলে সবকিছুই শেষ হয়ে যাবে। গাছের শেকড় মরে গেলে গোটা গাছটাই মরে যায়। তাই নিয়ন্ত্রক সংস্থার মূল মার্কেটকে চাঙ্গা করার জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন তিনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments