বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমৃত্যুর খবর ছড়িয়ে ক্ষমা চাইল অভিনেত্রীর এজেন্সি
spot_img
spot_img

মৃত্যুর খবর ছড়িয়ে ক্ষমা চাইল অভিনেত্রীর এজেন্সি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউড অভিনেত্রী পুনম পান্ডের মৃত্যুর ভুয়া খবর প্রচার করার দুই দিন পর ক্ষমা চাইল অভিনেত্রীর এজেন্সি। সম্প্রতি পুনম পান্ডের মৃত্যুর খবর প্রকাশ করা হয়। পরে জানানো হয় খবরটি ভুয়া। এটা জানার পর থেকেই অভিনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে থাকেন অনেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিনেত্রী ও তাঁর জনসংযোগ এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কারণ, অভিনেত্রীর জনসংযোগ কর্মকর্তার পক্ষ থেকেই তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। আজ ক্ষমা চেয়ে বিবৃতি দিল অভিনেত্রীর এজেন্সি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে তারা বলেছে, ‘সবার প্রথমে সেই সব মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যাঁরা জরায়ুমুখ বা অন্য কোনো ক্যানসারে তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন।

পুনমের মিথ্যা মৃত্যুসংবাদ তাঁদের সেই কষ্টের স্মৃতি মনে করিয়ে দিয়েছে, এর জন্যই ক্ষমা চাওয়া।’ তবে ক্ষমা চেয়ে এজেন্সির দেওয়া এ বিবৃতিতে সন্তুষ্ট নন অনেকেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লিখেছেন, এত গুরুতর একটি বিষয় নিয়ে কেবল একটি বিবৃতি দিলেই সব শেষ হয়ে যায় না। এ ঘটনায় পুনম পান্ডে ও তাঁর এজেন্সির শাস্তিও দাবি করেছেন তাঁরা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments