বুধবার, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমৃত্যুর পাঁচ বছর পর সুবীর নন্দীর ‘ঘুম’
spot_img
spot_img

মৃত্যুর পাঁচ বছর পর সুবীর নন্দীর ‘ঘুম’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রয়াত কণ্ঠশিল্পী সুবীর নন্দীর গান শুনে মুগ্ধ হননি এমন শ্রোতা নেই বললেই চলে। বাংলা গানের জগতে কিংবদন্তি এই শিল্পী ২০১৯ সালের ৯ মে চলে যান না-ফেরার দেশে। তার চলে যাওয়ার পাঁচ বছর পর এবার প্রকাশ পাচ্ছে তার অপ্রকাশিত একটি নতুন গান।

এ সপ্তাহেই প্রকাশ পাবে গানটি। ‘ঘুম’ শিরোনামের এই গানটি লিখেছেন গীতিকার সোমেশ্বর অলি। গানটি সুর ও সংগীত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেক। ‘গেছো ঘুম নিঝুম নিরালায়/জেগে আছি দুচোখ জানালায়’ কথার গানটির কাজ এরই মধ্যে শেষ বলে জানিয়েছেন তানভীর তারেক।

গানটি প্রসঙ্গে তানভীর তারেক বলেন,‘সুবীর দা আর আমি আমার স্টুডিও কোলাহলে মাঝরাত অব্দি দিনের পর দিন সময় কাটিয়েছি। অ্যালবামে ঢাকা-কলকাতার মিউজিশিয়ানরা বাজিয়েছেন। এভাবে আমরা ১০ টি গান কমপ্লিট করি। এর ভেতরে একটি গান আমি আমার চ্যানেলে রিলিজ দিয়েছি। সোমেশ্বর অলির লেখা এই গানটি হবে আমার সেই প্রজেক্টের দ্বিতীয় রিলিজ। বাকি ৮ টি গান ধারাবাহিকভাবে মুক্তি দেয়া হবে।

গানটি প্রসঙ্গে গীতিকবি সোমেশ্বর অলি বলেন,‘তানভীর ভাইকে অনেক আগে দুটি গান দিয়েছিলাম। তার ভেতরে এই গানটি তিনি কবে কখন সুর করে সুবীর দাকে দিয়ে গাইয়ে রেখেছেন সত্যিই আমি জানি না। আমি শুনে অবাক। আমার জন্য এটা সারপ্রাইজ ছিল! কিছুটা আবেগ্রাক্রান্ত হয়ে গেলাম। মনে হচ্ছিল এ আই দিয়ে দাদাকে আবার ফিরিয়ে আনলাম। তানভীর ভাইয়ের সুরে দাদার নিজস্ব কন্ঠের এই আনরিলিজ ট্র্যাক সত্যিই শ্রোতাদের জন্য বিশেষ উপহার হয়ে থাকবে বলে আমার বিশ্বাস। অসাধারণ সুর করেছেন তানভীর ভাই।

গানটি ‘সাউন্ডস অব তানভীর’ এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও স্বাধীন মিউজিক অ্যাপ এ মুক্তি পাবে। গ্লোবালী স্পটিফাই, আইটিউনসসহ বাকি সব প্লাটফর্মেও গানটি পাওয়া যাবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments