মঙ্গলবার, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামেনে নিতে কষ্ট হচ্ছে তাদের
spot_img
spot_img

মেনে নিতে কষ্ট হচ্ছে তাদের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দীর্ঘ দিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে গত বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্ব ফুটবল সুপারস্টার পেলে। ৮২ বছর বয়সে নিঃশ্বাস ত্যাগ করেন। ফুটবল ইতিহাসে তিনিই একমাত্র খেলোয়াড় যিনি তিন বার বিশ্বকাপ ট্রফি তুলেছেন। এছাড়া ২০০০ সালে ফিফার শতাব্দীর সেরা খেলোয়াড় হন পেলে।

এদিকে ফুটবলের রাজা মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি, পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্তমান এবং সাবেক ফুটবলাররা শ্রদ্ধা জানাচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যেকেই পেলের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করেছেন।

পেলের মৃত্যুর খবর পেয়ে তার সঙ্গে তোলা নিজের ছবি দিয়ে ইনস্টাগ্রামে সদ্য বিশ্বকাপ জয়ী মেসি লিখেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে। বিশ্বকাপ জয়ের পর এ মেসিকেই ভালোবাসার বার্তা পাঠিয়েছিলেন পেলে।

একই কাজ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। রোনালদো লিখেছেন, ‘ব্রাজিলের জন্য আমার গভীর সমবেদনা। বিশেষ করে এডসন অ্যারান্টেস ডো নাসিমেন্তো পরিবারের প্রতি। তিনি কখনো বিস্মৃত হবেন না। শান্তিতে ঘুমান রাজা।

অন্যদিকে, পেলের মৃত্যুতে নেইমার জুনিয়র বেশ আবেগতাড়িত এক বার্তা লিখেছেন। ব্রাজিলিয়ান হওয়ার নেইমারের যন্ত্রণাটা অনেক বেশি। পেলের একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, পেলের আগে ১০ নম্বর ছিল শুধুই একটি সংখ্যা। আমি কোনো একসময় কোথায় জানি এটি পড়েছিলাম। সুন্দর হলেও সেটি ছিল অসম্পূর্ণ। আমি বলতে চাই—পেলের আগে ফুটবল ছিল শুধুই একটা খেলা। পেলে সব কিছু বদলে দিয়েছেন। তিনি ফুটবলকে শিল্পে বদলে দিয়েছেন, আনন্দে ভরিয়ে দিয়েছেন। তিনি দরিদ্রদের, কালোদের কণ্ঠস্বর দিয়েছেন। ফুটবল এবং ব্রাজিলের মানকে ওপরে তোলার জন্য রাজাকে ধন্যবাদ।

ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে পেলের সঙ্গে তার একটি ছবি আপলোড করে লিখেছেন, ‘ফুটবলের রাজা আমাদের ছেড়ে চলে গেছেন। তবে তার কীর্তি আমাদের ছেড়ে যাবে না।

ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা লিখেছেন, ‘চিরকালের ফুটবলের রাজা, কিংবদন্তি, শান্তিতে ঘুমোও পেলে। তুমি ফুটবলের ইতিহাস বদলে দিয়েছ, তুমি যা দিয়ে গেছ সবসময় আমাদের হূদয়ে থাকবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments