সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিমোনার্ক মার্টের চিফ কমার্শিয়াল অফিসার হলেন আনজির হোসেন
spot_img
spot_img

মোনার্ক মার্টের চিফ কমার্শিয়াল অফিসার হলেন আনজির হোসেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দারাজ-ফুডফান্ডা থেকে শুরু করে দেশের বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা নিয়ে মোনার্ক মার্টে যোগ দিলেন সায়ন এম. আনজির হোসেন। তিনি বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) হিসেবে দায়িত্ব পালন করবেন। গত ১৫ সেপ্টেম্বর তিনি মোনার্ক মার্টে যোগদান করেন।

মোনার্ক মার্টে যোগদানের পূর্বে তিনি কর্মরত ছিলেন ফুডপান্ডা বাংলাদেশ-এর লিড সেলস অপারেশনে। দারাজ বাংলাদেশের ক্যাটাগরি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

এছাড়াও দেশের ই-কমার্স, ফিন-টেক এবং ডিজিটাল হেলথ সেক্টরে সাফল্যের সাথে দীর্ঘ এক যুগের বেশী সময় ধরে কাজ করেছেন আনজির হোসেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) মোনার্ক মার্টের হেড অব কমার্শিয়াল তানবীরুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

মোনার্ক মার্টে যোগদানের ব্যাপারে আনজির হোসেন বলেন, “মানসম্মত পণ্যের পাশাপাশি সর্বোচ্চ মানের গ্রাহক সেবা প্রদানের সংকল্পে মোনার্ক মার্ট প্রতিষ্ঠিত হয়। মোনার্ক মার্টকে বাংলাদেশের নির্ভরযোগ্য ও শীর্ষস্থানীয় ই-কমার্স হিসেবে গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। বর্তমানে বাংলাদেশের ই-কমার্সের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে মোনার্ক মার্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।”

আনজির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেন। ক্যারিয়ারের শুরু থেকেই ই-কমার্স ইকোসিস্টেম এবং দক্ষ জনবল উন্নয়নে নিরলস তিনি কাজ করে চলেছেন।

 

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments