সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৩ কোম্পানি একীভূতকরণে ইজিএম করবে ইউনাইটেড পাওয়ার
spot_img
spot_img

৩ কোম্পানি একীভূতকরণে ইজিএম করবে ইউনাইটেড পাওয়ার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: তিন সহযোগী প্রতিষ্ঠানকে অধিগ্রহণের লক্ষ্যে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। হাইকোর্টের সম্মতি পাওয়ার প্রেক্ষিতে এই ইজিএম আহ্বান করা হয়েছে। ইউনাইটেড পাওয়ার সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আগামী ৯ নভেম্বর, বুধবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে আলোচিত ইজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ অক্টোবর।

যে কোম্পানি তিনটিকে অধিগ্রহণ করা হচ্ছে, সেগুলো হল-ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেড, ইউনাইটেড এনার্জি লিমিটেড এবং ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেড।

গত ২৪ আগস্ট অনুষ্ঠিত ইউনাইটেড পাওয়ারের পরিচালনা পর্ষদের বৈঠকে অধিগ্রহণের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আইন অনুসারে, ওই সিদ্ধান্ত কার্যকরে হাইকোর্টের সম্মতি প্রয়োজন ছিল। কোর্টের অনুমতি পাওয়ায় এখন ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি চাওয়া হবে। তারা সম্মতি দিলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করবে কোম্পানিটি।

ইউনাইটেড গ্রুপের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেডের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ৩০০ মেগাওয়াট, ইউনাইটেড এনার্জি লিমিটেডের ৮১ মেগাওয়াট এবং ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেডের উৎপাদনক্ষমতা ১১৫ মেগাওয়াট।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments