শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিমোহাম্মদ মামুন ফারুক এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন
spot_img
spot_img

মোহাম্মদ মামুন ফারুক এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মোহাম্মদ মামুন ফারুক সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর) পদে পদোন্নতি লাভ করেছেন।

পদোন্নতির পর তিনি ব্যাংকের হোলসেল ব্যাংকিং ডিভিশনের প্রধান (Head of Wholesale Banking) হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ভূমিকায় তিনি ব্যাংকের সামগ্রিক হোলসেল ব্যাংকিং কার্যক্রম, করপোরেট সম্পর্ক ব্যবস্থাপনা এবং কৌশলগত ব্যবসায়িক প্রবৃদ্ধির নেতৃত্ব ও তদারকি করবেন।

মোহাম্মদ মামুন ফারুক আর্থিক সেবা খাতে ২৬ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ ও দূরদর্শী ব্যাংকার। তিনি ১৯৯৯ সালের ডিসেম্বরে দ্য সিটি ব্যাংক পিএলসি-তে প্রবেশনারি অফিসার হিসেবে তাঁর ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০১০ সালে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-তে যোগদান করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি ব্রাঞ্চ ব্যাংকিং, ট্রেড অপারেশনস এবং রিলেশনশিপ ব্যাংকিংসহ ব্যাংকিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে বিগত ১৮ বছর ধরে করপোরেট ব্যাংকিং খাতে ব্যবসা সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ করপোরেট গ্রাহকদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং কৌশলগত ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে তিনি উল্লেখযোগ্য নেতৃত্ব প্রদান করে আসছেন।

বর্তমান দায়িত্বে অধিষ্ঠিত হওয়ার পূর্বে তিনি এমটিবির হোলসেল ব্যাংকিং ডিভিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ
নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর পেশাদারিত্ব, নিষ্ঠা, নেতৃত্বগুণ এবং ব্যবসায়িক দূরদর্শিতা ব্যাংকের করপোরেট ও হোলসেল ব্যাংকিং কার্যক্রমকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments