সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন‘ম্যাট্রিক্স ৪’- এ অভিনয় করছেন প্রিয়াঙ্কা
spot_img
spot_img

‘ম্যাট্রিক্স ৪’- এ অভিনয় করছেন প্রিয়াঙ্কা

ডেইলী শেয়ারবাজার ডেস্কঃ

অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার ক্যারিয়ারে নতুন পালক যোগ হচ্ছে। ‘ম্যাট্রিক্স ৪’- এ অভিনয় করছেন দেশি গার্ল। বলিউডে প্রথম সারির অভিনেত্রী তিনি। তারপর আসে হলিউড টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র অফার। আর এখন তো ‘ম্যাট্রিক্স’-এর মতো ছবিতেও অভিনয় করছেন। কিয়ানু রিভেসের ‘ম্যাট্রিক্স ৪’-এ প্রধান চরিত্রে দেখা যাবে দেশি গার্লকে। ছবিতে প্রিয়াংকা ছাড়াও অভিনয় করছেন ক্যারি-অ্যান মোস, দ্বিতীয় ইয়াহিয়া আবদুল-মাটেন এবং নীল প্যাট্রিক হ্যারিস। লকডাউনের আগে সান ফ্রান্সিসকোতে ছবির শুটিং শুরু হয়েছিল।

কিন্তু মার্চ মাসে লকডাউনের কারণে বন্ধ হয়ে যায় শুটিং। তবে এখন পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ায় শুটিং শুরু হয়েছে। কাজ শুরু করেছেন প্রিয়াংকাও। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে বার্লিনে চলছে শুটিং। সব ঠিক থাকলে ২০২২ সালের ১ এপ্রিল ছবিটি মুক্তি পাবে।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজেও মন দিয়েছেন প্রিয়াংকা। কিছুদিন আগে আমাজন প্রাইমের সঙ্গে দু’বছরের জন্য মিলিয়ন ডলারের চুক্তি সই করেছেন তিনি। নতুন প্রতিভাদের সুযোগ করে দেওয়ার জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছিলেন অভিনেত্রী।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments