বুধবার, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাম্যানসিটিকে হারিয়ে পাঁচে পাঠিয়ে দিল লিভারপুল
spot_img
spot_img

ম্যানসিটিকে হারিয়ে পাঁচে পাঠিয়ে দিল লিভারপুল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হারের বৃত্ত ভাঙতেই পারছে না পেপ হার্দিওলার ম্যানচেস্টার সিটি। টানা পঞ্চম লিগ শিরোপার স্বপ্ন নিয়ে দারুণভাবে মৌসুম শুরু করেছিল সিটিজেনরা। লিগ টেবিলে শীর্ষেই ছিল। তারাই দেখছে একের পর এক হার। রোববার রাতে অ্যানফিল্ডে লিভারপুলের কাছে ২-০ গোলে হেরেছে সিটিজেনরা।

এ নিয়ে লিগে টানা চার ম্যাচে হারল ম্যানসিটি। শীর্ষস্থান থেকে নামতে নামতে পয়েন্ট টেবিলে ঠাঁই হলো পাঁচে। এছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে গার্দিওলার দল টানা সাত ম্যাচে জয়হীন থাকল।

এদিন শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন ম্যানসিটি কোচ গার্দিওলা। ভুল করা গোলরক্ষক এদেরসন ও ডিফেন্ডার জোসকো গার্দিওলকে বিশ্রাম দেন তিনি। শুরুতে ছিলেন না ডি ব্রুইনি, স্যাভিনহোও।

তাতে লাভ হয়নি ম্যানসিটির। ১২ মিনিটেই পিছিয়ে পড়ে তারা। সঙ্গে পজিশন হারিয়ে কোণঠাসা হয়ে একেরপর এক আক্রমণ হজম করতে থাকে।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর আসা নিয়ে শুরু করেও হজম করতে হয় দ্বিতীয় গোল। পেনাল্টি থেকে অল রেডসদের এগিয়ে নেন মোহামেদ সালাহ। এই জয়ে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা আর্সেনাল ও চেলসির থেকে ৯ পয়েন্ট এগিয়ে গেল লিভারপুল। ম্যানসিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান ১১।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments