বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাম্যানসিটির দায়িত্ব শেষে অবসরের ইঙ্গিত গার্দিওলার
spot_img
spot_img

ম্যানসিটির দায়িত্ব শেষে অবসরের ইঙ্গিত গার্দিওলার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ম্যানসিটির সঙ্গে গত বছর নতুন করে দুই মৌসুমের জন্য চুক্তি নবায়ন করেছেন পেপ গার্দিওলা। ওই চুক্তি শেষে তিনি ফুটবল থেকে বিরতি নেবেন বলে জানিয়েছেন। এমনকি অবসরও নিয়ে ফেলতে পারেন সাবেক বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ কোচ।

উলভসের বিপক্ষে ১-০ গোলে জয়ের পর গার্দিওলা বলেন, ‘আমি চাই মানুষ আমাকে মনে রাখুক। কীভাবে রাখবে তা জানি না। ম্যানসিটির সঙ্গে চুক্তি শেষে আমি বিশ্রাম নেব। এটা নিশ্চিত। কোচিং থেকে অবসর নেব কিনা তা এখনই বলতে পারছি না। তবে একটা ছুটি নিতে যাচ্ছি।

কোচ হিসেবে মনে রাখতে হবে, এমন চিন্তা নিয়ে কোচিং করান না বলেও উল্লেখ করেছেন ম্যানসিটির হয়ে ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক শিরোপা জেতা গার্দিওলা, ‘সব কোচই স্মরণীয় চাকরি চায়। আমি মনে করি, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানসিটির ভক্তরা আমাদের খেলা উপভোগ করেছে। তবে আমি এও মনে করি, স্মরণ করা হবে এই চিন্তা মাথায় নিয়ে কাজ করা উচিত নয়।

ম্যানসিটির সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি আছে পেপ গার্দিওলার। স্প্যানিশ এই কোচ গত বছর সিটিজেনদের সঙ্গে চুক্তি নবায়ন করায় তার সংসার ভাঙতে বসেছিল বলে সংবাদ মাধ্যম দাবি করেছে। কারণ তার স্ত্রী ও ছোট সন্তান কাতালুনিয়ায় বসবাস করেন। তারা চেয়েছিলেন, গার্দিওলা চলতি মৌসুম শেষে স্পেনে ফিরে আসবেন। কিন্তু পেপ তা না করে নতুন চুক্তি করায় তার স্ত্রী ক্রিস্টিনা বিচ্ছেদের আবেদন করেছিলেন।

সংবাদ মাধ্যম দাবি করেছে, স্ত্রী বিচ্ছেদের আবেদন করায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তবে প্রতি সপ্তাহে পেপ গার্দিওলা স্পেনে গিয়ে স্ত্রী-সন্তানকে সময় দিয়ে আসবেন এই শর্তে তার স্ত্রী বিচ্ছেদের আবেদন প্রত্যাহার করেছেন। সাবেক বার্সেলোনা ও স্পেন মিডফিল্ডার তাই চুক্তির মেয়াদ শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে চান।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments