শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনযমজ সন্তানের মা হলেন সুমাইয়া শিমু
spot_img
spot_img

যমজ সন্তানের মা হলেন সুমাইয়া শিমু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: একসময়ের নন্দিত অভিনেত্রী সুমাইয়া শিমু এখন টেলিভিশনে অনুপস্থিত। মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হতে দেখা গেলেও অভিনয়ে এখন আর আগের মত সরব নন। নতুন খবর হল- যমজ সন্তানের মা হলেন সুমাইয়া শিমু। গত ৮ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে যমজ পুত্র সন্তান জন্ম দেন তিনি। বর্তমানে মা ও শিশু সুস্থ আছেন বলে জানান নির্মাতা চয়নিকা চৌধুরী।

এছাড়া সুমাইয়া শিমুকে স্বাগত জানিয়ে চয়নিকা চৌধুরী বলেন, ‘আমাদের ড. সুমাইয়া শিমু। এই চমৎকার মেয়েটি জীবনের সবচেয়ে মধুরতম অধ্যায় প্রবেশ করেছে। ৮ নভেম্বর যমজ পুত্র সন্তানের মা হয়েছেন। অনেক অভিনন্দন তোমাকে শিমু। জানি মা হিসাবেও তুমি হবে অনন্য। সোনাবাবাদের জন্যে অনেক আশীর্বাদ আর তোমার জন্যে ভালোবাসা। শিমু ২০১৫ সালের ২৮ আগস্ট নজরুল ইসলামের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

শিমুর জন্ম ও শৈশব কাটে নড়াইলে। তার পিতা আতিয়ার রহমান একজন সরকারি কর্মকর্তা এবং মাতা লায়লা রহমান একজন গৃহিণী। শিমু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতিবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর এবং একই বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলা বিষয়ে পিএইচডি ডিগ্রী লাভ করেন।

শিমুর টেলিভিশন নাটকে অভিষেক হয় ১৯৯৯ সালে ‘এখানে আতর পাওয়া যায়’ নাটক দিয়ে। কাজের স্বীকৃতি স্বরূপ অনেক পুরস্কারও জিতেছেন তিনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments