বুধবার, ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাযা খেয়ে এত ফিট ব্যাডমিন্টন তারকা
spot_img
spot_img

যা খেয়ে এত ফিট ব্যাডমিন্টন তারকা

ডেইলি শেয়াবাজার ডেস্ক: হরিয়ানার হিসার থেকে উঠে আসা সেই ছোট্ট মেয়েটিই যে পরবর্তী সময়ে ভারতীয় ব্যাডমিন্টনের মুখ উজ্জ্বল করবেন, তা সেই মুহূর্তে কেউ ভাবতে পারেননি। রাজ্য থেকে প্রথমে জাতীয় স্তরে এবং এরপর আন্তর্জাতিক স্তরে একের পর এক পুরস্কার জিতে চলেছেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। পেয়েছেন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন ও অর্জুন পুরস্কার।

বারবার চোট-আঘাতের বিরুদ্ধে লড়াই করে ফিরে এসেছেন তিনি। সেই সাইনা নেহওয়ালের ফিটনেস নিয়েই চলে প্রতিনিয়ত চর্চা। ছোটবেলায় ঠিক যেমন রুটিন মেনে চলতেন সাইনা, এখনো ঠিক তেমনই আছেন বলে জানিয়েছেন সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে। সকাল থেকে রাত কী খেয়ে এত ফিট পদ্মশ্রী ও পদ্মবিভূষণপ্রাপ্ত ব্যাডমিন্টন তারকা, জানালেন সে কথা।

সাইনা নেহওয়াল জানিয়েছেন, খাওয়াদাওয়ার সঙ্গে কোনো আপস করেন না তিনি। ব্যস্ততা যতই থাক না কেন, নিয়ম মেনে প্রাতরাশ সারেন। সকালের খাবারে থাকে এক গ্লাস দুধ, ডিমের সাদা অংশ এবং ব্রাউন ব্রেড।

দিনের অনেকটা সময় অভ্যাসে কাটে। তাতে যথেষ্টই ক্যালোরি খরচ হয়। তাই সারা দিনের খাওয়ায় অন্তত ২০০০-২৫০০ ক্যালোরি রাখতেই হয় তাকে। অভ্যাসের মাঝে প্রোটিন শেকে চুমুক দেন এ ব্যাডমিন্টন তারকা। আর রাতের খাবার হালকাই সেরে নেন। সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে রাতের খাবারের পাট চুকিয়ে দেন। পাতে থাকে দুটো রুটি, ডাল, সিদ্ধ চিকেন ও দই।

তা ছাড়া ফিট থাকতে হবে বলে যে সবসময়েই কড়া ডায়েট মানেন, তা কিন্তু নয়; বরং বুধ ও রোববার হলো সাইনার খাওয়াদাওয়ার দিন। ওই দুটো দিন ২-৩ ঘণ্টা হালকা শরীরচর্চা সারেন। এরপর সালাদ ও নানা রকম ফল খান তিনি। সাইনা তার পছন্দের খাবারই খান সারা দিন। তবে বাকি দিনগুলোতে আবার নিয়ম মেনে খাওয়াদাওয়া করেন তিনি। পছন্দ যতই হোক না কেন, আইসক্রিম কিংবা মিষ্টি মুখে তোলেন না এ ব্যাডমিন্টন তারকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments