ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অনেক আগেই অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে এখনও খেলছেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো আসরেও নিয়মিত তিনি। এবার মাশরাফিকে খেলতে দেখা যাবে ইউএস মাস্টার্স টি-টেন লিগে।

আগামী ৮ নভেম্বর ছয় দলের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-টেন লিগ। টুর্নমেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। আসন্ন এই লিগে খেলার জন্য ডাক পেয়েছেন একঝাঁক বাংলাদেশি ক্রিকেটার।
গত সোমবার (০৯ আগস্ট) অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফটে দল পেয়েছেন মাশরাফী, আরাফাত সানি, আল-আমিন হোসেন, আরিফুল হক, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, এনামুল হক জুনিয়র এবং সৈয়দ রাসেল। এছাড়া এর আগে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন নুরুল হাসান সোহান ও আব্দুর রাজ্জাক।
মাশরাফীকে দলে ভিড়িয়েছেন ড্রেটয়িট ফ্যালকনস। একই দলের হয়ে খেলবেন এনামুল হক জুনিয়র, আরিফুল হক ও সৈয়দ রাসেল। আছেন সরাসরি চুক্তিতে দল পাওয়া আব্দুর রাজ্জাকও। সর্বশেষ বিপিএলে খেলতে দেখা গেছে মাশরাফিকে। সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কত্ব করেছিলেন তিনি। তবে আসরের সবগুলো ম্যাচ খেলেননি। মাঝপথেই আসর ছেড়েছেন রাজনৈতিক ব্যস্ততা দেখিয়ে। এরপর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি এই পেসার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.



























Recent Comments