শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনযুক্তরাষ্ট্রে পুরস্কৃত জায়েদ খান
spot_img
spot_img

যুক্তরাষ্ট্রে পুরস্কৃত জায়েদ খান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে আসার পর দুর্দান্ত সময় কাটাচ্ছেন। দেশ ও দেশের বাইরে নিয়মিত স্টেজ শো করছেন এই নায়ক। এবার কাজের স্বীকৃতিস্বরূপ পেলেন ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডস।

গত ৩০ জুন রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সের জ্যামাইকার অ্যামাজুরা মিলনায়তনে বসেছিল ‘ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ২২তম আসর। জায়েদ খান ছাড়াও বাংলাদেশি কণ্ঠশিল্পী, অভিনেতা-অভিনেত্রীরা এ পুরস্কার পেয়েছেন।

বাবু জামান ও কণ্ঠশিল্পী জিনাত জাহান মুন্নির যৌথ সঞ্চালনায় এবারের ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডস যারা পেয়েছেন তারা হলেন— তাহসান, আতিয়া আনিশা, মেহজাবিন চৌধুরী, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা, দর্শনা বণিক, মন্দিরা চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, বিন্দু কণা, সুলতানা ইয়াসমিন লায়লা প্রমুখ।

শো টাইম মিউজিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর খান আলম বলেন, ‘একটানা ২২ বছর ধরে একটি অনুষ্ঠান পরিচালনা করা সহজ কাজ নয়। তবু সকল চড়াই-উতরাই পেরিয়ে আমরা তা করতে পেরেছি। শুধু একটি বর্ষসেরা অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতির জন্য একবছর ধরে টিম ওয়ার্ক করতে হয়। শো টাইম মিউজিকের ধারাবাহিকতা রক্ষা করে ঢালিউডের ২২তম আসর আশানুরূপভাবে সফল করতে সক্ষম হয়েছি।’

ধন্যবাদ জানিয়ে আলমগীর খান আলম বলেন, ‘অনুষ্ঠানটি সফল করতে যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, তা স্বার্থক হয়েছে। আগামীতেও বাংলা সংস্কৃতি ও বিনোদনপ্রেমীরা এভাবে ডাকে সাড়া দিয়ে আমাদেরকে আরো উৎসাহিত করবেন। সকল পৃষ্ঠপোষক, শিল্পী, কলা-কুশলীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

গত এক বছরে দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ অন্তত ১০টি দেশে শো করেছেন জায়েদ খান। একটি শো শেষ হতে না হতেই আরেকটি শো শুরু হয়ে যায়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments