ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুস ও সাকিব আল হাসানের ‘টাইমড আউট’ কাণ্ড বিশ্ব ক্রিকেটে আলোচনার জন্ম দিয়েছিল। এর পর এই দুই ক্রিকেটার যখনই মুখোমুখি হয়েছেন, ওই কাণ্ডের কারণে উত্তেজনা ছড়িয়েছে।
মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) অধীনে হওয়া সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে ফের মুখোমুখি হয়েছিলেন সাকিব-ম্যাথুস। এবারও ম্যাথুসের দল আটলান্টা কিংস সিসিকে উড়িয়ে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নিয়েছে সাকিবের নেতৃত্বাধীন লস অ্যাঞ্জেলেস ওয়েভস। আটালান্টা কিংসকে ৯ উইকেটে হারিয়েছে সাকিবের দল।
ডালাসে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল আটালান্টা। অ্যাঞ্জেলো ম্যাথুসের ৩৩ বলে ৮৫ রানের ঝড়ো ইনিংসের সুবাদে বিশাল লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল দল। সাকিবের এক ওভারেই দুই চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
সাকিব ৩ ওভার বোলিং করে ৪৪ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। স্যাম বিলিংসকে নিজের বলে নিজেই ক্যাচ ধরে সাজঘরে ফিরিয়েছেন তিনি। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে আটালান্টা।
জবাবে এই বিশাল লক্ষ্য সহজেই টপকে যায় লস অ্যাঞ্জেলস। রসিংটনের ১৮ বলে ৫২ ও ডেভিডের ১৯ বলে ৫৮ রানের সুবাদে ২ ওভার ও ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। সাকিবের আর তাই ব্যাটিংয়েই নামা হয়নি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments