রবিবার, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকযুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা শুরু
spot_img
spot_img

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা শুরু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা শুরু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। আলোচনায় মধ্যস্থতা করছে কাতার ও পাকিস্তান।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘আশা থাকবে বৈঠকগুলো যেন শেষ পর্যন্ত স্থায়ী চুক্তি স্বাক্ষরের দিকে যায়। তাহলে আগের সই হওয়া সমঝোতা স্মারকে উল্লেখ করা বিষয়গুলো সঠিকভাবে সমাধান করবে।’

কাতারের মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারকের সব দিক ও বিষয় নিয়ে চূড়ান্ত চুক্তির শর্ত নির্ধারণ বা আলোচনার জন্য বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। এর পাশাপাশি, সমঝোতা স্মারকের বাস্তবায়ন তদারকি করা, অর্জিত অগ্রগতি পর্যবেক্ষণ করা এবং চূড়ান্ত চুক্তি সম্পন্ন করার লক্ষ্যে কাজ করতে ফলো-আপ (অনুবর্তী) দল গঠন করা হয়েছে।’

মন্ত্রণালয় আরও জানায়, পাকিস্তানসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কাজ করা অব্যাহত রাখবে কাতার। যেন আলোচনা প্রক্রিয়াটি তার লক্ষ্য অর্জনের ইতিবাচক পরিবেশ পায়। কেননা কাতার দৃঢ়ভাবে বিশ্বাস করে, যেকোনো দ্বন্দ্ব মোকাবিলা এবং বিরোধ নিষ্পত্তির জন্য সংলাপ ও কূটনীতিই হলো সর্বোত্তম পথ।’

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments