মঙ্গলবার, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকযুক্তরাষ্ট্র-ইরান চুক্তির বিস্তারিত জানে না ইসরায়েল: নেতানিয়াহু
spot_img
spot_img

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির বিস্তারিত জানে না ইসরায়েল: নেতানিয়াহু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে চলমান সমঝোতা প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই চুক্তির বিস্তারিত শর্ত ইসরায়েল এখনও জানে না। সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নেতানিয়াহু বলেন, চুক্তি হোক বা না হোক, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। আজও না, আগামীকালও না। তিনি আরও দাবি করেন, ইসরায়েল এখন তাৎক্ষণিক ধ্বংসের হুমকি থেকে মুক্ত এবং দেশটি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির মুখে ছিল।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ে ইসরায়েল ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযান পরিচালনা করেছে, যার মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র অবকাঠামো এবং সামরিক সক্ষমতায় বড় ধরনের ক্ষতি করা হয়েছে। পাশাপাশি, এই অভিযানে ইরানের অর্থনীতিতে শত শত বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে, যা কিছু হিসাব অনুযায়ী এক ট্রিলিয়ন ডলারের কাছাকাছি হতে পারে বলেও দাবি করেন নেতানিয়াহু।

তিনি স্বীকার করেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সব বিষয়ে ইসরায়েলের দৃষ্টিভঙ্গি এক নয়, তবে ইসরায়েলের নিরাপত্তা সতর্কতার সঙ্গে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেন।

নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েল লেবানন সীমান্তে নিরাপত্তা বাফার জোনে প্রয়োজন অনুযায়ী অবস্থান বজায় রাখবে এবং দেশটি বিভিন্ন অঞ্চলে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, সংগ্রাম শেষ হয়নি— ইসরায়েলকে ভবিষ্যতেও আত্মরক্ষায় প্রস্তুত থাকতে হবে। তার দাবি অনুযায়ী, গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেনসহ বিভিন্ন স্থানে ইসরায়েল অভিযান চালিয়েছে এবং অনেক “সন্ত্রাসী” নির্মূল করা হয়েছে। এছাড়া, অস্ত্র-স্বাধীনতা অর্জনের উদ্দেশ্যে প্রতিরক্ষা বাজেট ৩৫০ বিলিয়ন শেকেল বাড়ানোর পরিকল্পনার কথাও জানান ইসারায়েলি প্রধানমন্ত্রী।

নির্বাচন প্রসঙ্গে নেতানিয়াহু জানান, তিনি আগামী নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী।

অন্যদিকে বিরোধী নেতা গাদি আইজেনকোট নেতানিয়াহুর বক্তব্যের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, প্রায় তিন বছরের সংঘাতের পরও যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থতা ঢেকে রাখতে প্রধানমন্ত্রী বাস্তবতা এড়িয়ে যাচ্ছেন। পাশাপাশি, ইরান ভবিষ্যতেও ইসরায়েলের জন্য বড় হুমকি হিসেবে থাকবে এবং তাদের কার্যক্রম মোকাবিলা অব্যাহত রাখতে হবে বলেও সতর্ক করেন তিনি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments