শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনযুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বাইডেনের কাছে হলিউড অভিনেতাদের চিঠি
spot_img
spot_img

যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বাইডেনের কাছে হলিউড অভিনেতাদের চিঠি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখেছেন হলিউড অভিনেতারা। এদের মধ্যে ছিল কেট ব্ল্যানচেট, জোয়াকিন ফিনিক্স, রমি ইউসেফ এবং অ্যান্ড্রু গারফিল্ডের মতো তারকারা। খবর এএফপির।

ছবি: সংগৃহীত

বাইডেনের কাছে লেখা অভিনেতাদের এই চিঠিতে বলা হয়েছে, ‘আমরা আপনার প্রশাসন এবং সমগ্র বিশ্বের নেতাদেরকে পবিত্র ভূমির সকল মানুষের জীবনের প্রতি সম্মান জানানোর এবং অবিলম্বে যুদ্ধবিরতি পালনের ব্যবস্থা করার আহ্বান জানাই।’ ওই চিঠিতে আরও বলা হয়, ‘মানুষের জীবন বাঁচানো একটি নৈতিক দায়িত্ব।

ইসরায়েল কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে কট্টর ইসলামপন্থী গ্রুপ হামাসের ব্যাপক হামলায় কমপক্ষে ১,৪০০ মানুষ নিহত হওয়ার পর ইসরায়েল হামাসকে নির্মূল করার ঘোষণা দিয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

হামাসের এমন হামলার জবাবে ইসরাইলি বাহিনী গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে অনেক ভবন গুড়িয়ে দিয়েছে। এসব হামলায় কমপক্ষে ৪ হাজার ফিলিস্তিনি নাগরিক নিহত হয়। এদের অধিকাংশ বেসামরিক নাগরিক।

ইসরায়েলি বাহিনী গাজায় স্থল অভিযান চালানোরও প্রস্তুতি নিয়েছে। তারা বলেছে, খুব শিগগিরই এ অভিযান শুরু হবে। তাই বিনোদন জগতের কয়েক ডজন শীর্ষ তারকা আরো মানুষের প্রাণহানি বন্ধে গাজা ও ইসরায়েলে যুদ্ধবিরতি পালনে এবং অবিলম্বে উত্তেজনা বন্ধে কাজ করতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments