বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাযেকোনো মাঠেই বাংলাদেশ ভালো দল: পাকিস্তান অধিনায়ক
spot_img
spot_img

যেকোনো মাঠেই বাংলাদেশ ভালো দল: পাকিস্তান অধিনায়ক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। রোববার (২০ জুলাই) সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে এই দু’দল। তার আগে আজ (শনিবার) মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। বাংলাদেশকে বেশ সমীহ করছেন তিনি।

বাংলাদেশকে ভালো দল উল্লেখ করে সালমান বলেন, ‘এটা আমাদের জন্য অ্যাওয়ে কন্ডিশন। যেকোনো মাঠ, যেকোনো ভেন্যু এবং যেকোনো দেশেই বাংলাদেশ ভালো দল। বিশেষ করে ঘরের মাঠে খেলা হলে তো খুবই ভালো দল। আমরা জানি কী কী চ্যালেঞ্জ সামনে আসতে পারে। মাঠে নামতে আমরা এক্সাইটেড এবং চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।

গত ৯ বছর পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারাতে পারেনি বাংলাদেশ। তবে এসব নিয়ে ভাবতে নারাজ পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা অতীত নিয়ে এত ভাবছি না, ভাবছি না ৯ বছর কী হয়েছে। আমরা আমাদের খেলায় মনোযোগ রাখছি। এই সিরিজও ব্যতিক্রম নয়। প্রতিটি ম্যাচ, প্রতিটি বল ধরে ধরে এগোতে চাই। যদি তিনটি ম্যাচই জিততে পারি, খুব খুশি হবো।

আরও পড়ুন: বাবার স্বপ্নকে আকাশের উঁচুতে নিয়ে গেল মেয়ে

নিজেদের দল নিয়ে বেশ আশাবাদী সালমান। পাক অধিনায়ক বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট প্রতি ৬ মাসে বদলে যাচ্ছে। আমরা আমাদের বেসিক ক্রিকেট খেলতে চাই। যে দলই আসুক ভালো খেলতে হবে। এখন যারা আছে ওদের নিয়ে আমরা আশাবাদী। নতুন দুইজন ফাস্ট বোলার দলে এসেছে। তারা খুবই সম্ভাবনাময়। তাদের নিয়ে আমি খুব আশাবাদী এবং রোমাঞ্চিত।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments