ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ডাবল ক্লিনজিং একটি স্কিন কেয়ার পদ্ধতি, যেখানে মুখ ধোয়ার জন্য দুইটি আলাদা ক্লিনজিং স্টেপ অনুসরণ করা হয়। ডাবল ক্লিনজিং করার প্রধান উদ্দেশ্য হলো ত্বককে গভীরভাবে পরিষ্কার করা এবং মেকআপ, সানস্ক্রিন, তেল, ধুলাবালি, অতিরিক্ত তেল ও অন্যান্য দূষণমুক্ত করা।
প্রথমে অয়েল বা বাম ক্লিনজার ব্যবহার করা হয় যা ত্বক থেকে মেকআপ, সানস্ক্রিন, তেল এবং অ্যালার্জিক উপাদানগুলো অপসারণ করে। এরপর একটি জলভিত্তিক ক্লিনজার ব্যবহার করা হয়, যা ত্বক থেকে ধূলাবালি, ঘাম এবং অন্যান্য দূষণ পরিষ্কার করে। এই পদ্ধতিটি ত্বককে গভীরভাবে পরিষ্কার করতে সহায়ক এবং এটি সাধারণত তেল বা মেকআপ ব্যবহারের পর ত্বকে কোন অবশিষ্টাংশ না থাকুক, তা নিশ্চিত করতে ব্যবহৃত হয়।
ডাবল ক্লিনজিং পদ্ধতিটি ত্বক পরিষ্কারের দুটি ধাপের সমন্বয়ে গঠিত-
প্রথম ধাপ: অয়েল ক্লিনজিং-
ত্বকের সঙ্গে মানানসই তেল মিশ্রিত ক্লিনজার নিয়ে শুকনো ত্বকে কপাল, গাল, নাক ও থুতনিতে আলতোভাবে ম্যাসাজ করুন। এতে মেকআপ এবং জমে থাকা ময়লা উঠে আসবে। কিছুক্ষণ পরে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। চোখ ও ঠোঁটের মেকআপ উঠাতে আগে মেকআপ রিমুভার ব্যবহার করা যেতে পারে।
দ্বিতীয় ধাপ: ফোম ক্লিনজিং-
ফোম ক্লিনজার হাতে নিয়ে ঘন ফেনা তৈরি করুন এবং মুখ ও গলায় ভালোভাবে মালিশ করুন, তবে বেশি ঘষা থেকে বিরত থাকুন। তারপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন এবং নরম তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।
উল্লেখ, ত্বক ভালো রাখতে অবশ্যই ভালো মানের ময়েশ্চারাইজার লাগিয়ে ত্বক সুরক্ষিত রাখাটাও অত্যন্ত জরুরী।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments