শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরযেভাবে পরিবারের বয়স্কদের যত্ন নেবেন
spot_img
spot_img

যেভাবে পরিবারের বয়স্কদের যত্ন নেবেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২০২২–এর জনশুমারি ও গৃহগণনা প্রতিবেদন অনুযায়ী আমাদের দেশে মোট জনসংখ্যার প্রায় ৯ দশমিক ২৮ শতাংশ প্রবীণ। আর এই প্রবীণদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান দিয়ে পরিবার ও সমাজের অনেক কিছুতেই অবদান রাখতে পারেন। এই বিশাল সংখ্যক প্রবীণ সদস্যরাই আমাদের দেশ ও পরিবারের বটবৃক্ষ। তবে এই বটবৃক্ষের ছায়াতলে দীর্ঘসময় থাকতে হলে দরকার পর্যাপ্ত সেবা, যত্ন ও মনোযোগ। প্রবীণরা একটি পরিবারের অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রবীণ সদস্যকে বোঝা না ভেবে তাদের দিকে মনোনিবেশ করতে হবে। যাতে তারা সুস্থ, সুখী এবং নিরাপদ জীবনযাপন করতে পারেন।কীভাবে পরিবারের বয়স্কদের যত্ন নিতে হয় চলুন জেনে নেয়া যাক।

শারীরিক যত্ন:

পরিবারের বয়স্ক সদস্যের নিয়মিতভাবে শারীরিক পরীক্ষা করানো উচিত, প্রয়োজনে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হতে পারেন। বয়স্কদের যদি একাধিক ওষুধ খেতে হয়, তবে তাদের ওষুধ সম্পর্কে সচেতন থাকা এবং সেগুলো সঠিকভাবে খাওয়ানো গুরুত্বপূর্ণ। রক্তচাপ, রক্তে শর্করার পরিমাণ, ট্রাইগ্লিসারাইড প্রভৃতি যেন সঠিক মাত্রায় থাকে, সেদিকে নজর দিন। বয়স্ক মানুষদের স্বাস্থ্যকর সুষম খাদ্য পরিবেশন করতে হবে। প্রচুর ফল, শাকসবজি, বাদাম, দুধ এসব খাওয়া প্রয়োজন। বেশি তেল মশলা নিয়মিত এড়িয়ে চলা অবশ্য প্রয়োজন।

এছাড়া নিয়মিত ব্যায়াম বয়স্ক মানুষদের শক্তিশালী এবং স্থিতিশীল থাকতে সাহায্য করে।

 

মানসিক যত্ন:
বয়স্কদের যেন একাকিত্ব বোধ না হয় সেজন্য সামাজিকভাবে সক্রিয় থাকা এবং প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ থাকা গুরুত্বপূর্ণ।তাই তাদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করতে হবে যাতে তারা মানসিকভাবে একাকী না বোধ করেন।বয়স্ক মানুষদের তাদের মস্তিষ্ককে সক্রিয় রাখার জন্য কোনোও প্রিয়, ভালো লাগার কাজে জড়িয়ে থাকা উচিত। যেমন বই পড়া, ধাঁধা সমাধান করা, বা নতুন কিছু শেখা। তবে বয়স্ক ব্যক্তির যদি বিষন্নতা বা উদ্বেগের মতো মানসিক সমস্যা থাকে মানসিক চাপ মোকাবিলা করার জন্য স্বাস্থ্যকর উপায় খুঁজে বের করা উচিত। প্রয়োজনে বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন।

 

অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়:

বয়স্কদের অবসরের জন্য পরিকল্পনা করা এবং তাদের আর্থিক বিষয়গুলোর ব্যাপারে ওয়াকিবহাল থাকা গুরুত্বপূর্ণ। এবং বয়স্কদের আইনি বিষয়গুলো যেমন- তাদের উইল এবং স্বাস্থ্য বিমা ঠিক রাখাও  গুরুত্বপূর্ণ।

এছাড়া অসাবধানে পড়ে যাওয়ার ঝুঁকি কমাতে তাদের বাড়িতে কিছু পরিবর্তন করা যেতে পারে। যেমন- মেঝেতে নন-স্লিপ ম্যাট রাখা বা সিঁড়িতে হাত রেল লাগানো। এসব বিষয়ে একটু নজর রাখাও প্রয়োজন। বয়স্কদের দৈনন্দিন কাজে সাহায্য করার জন্য বিভিন্ন ধরনের সহায়ক প্রযুক্তি রয়েছে। যেমন- হুইলচেয়ার, ওয়াকার। এগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন।
দরকারে বয়স্কদের জন্য প্রচলিত সহায়ক ব্যবস্থা যেমন-হোম হেলথ কেয়ার এবং অ্যাডাল্ট ডে কেয়ার এগুলোর সাহায্য নেওয়া যেতে পারে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments