মঙ্গলবার, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাযেসব খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
spot_img
spot_img

যেসব খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষিত কোভিড-১৯ মোকাবেলায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি অত্যাধিক জরুরি। বিশেষজ্ঞরাও এর ওপরে জোর দিচ্ছেন বারবার।এই ভাইরাসের কোনও প্রতিষেধক বা ওষুধ এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাই এক্ষেত্রে কার্যকরী। চলুন জেনে নিই যেসব খাবার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক—

● অতিরিক্ত চিনিজাতীয় খাবার পরিহার করা। একইসাথে প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবারও তালিকা থেকে বিদায় জানান। জাঙ্ক ফুড ও তেলে ভাজা খাবারও শরীরের জন্য হুমকিস্বরুপ।
● প্রতিদিন খাবারে দেশি ঘি ও মধু রাখুন। এগুলো যদি খাঁটি হয় তা হলে রোগ প্রতিরোধে খুব সাহায্য করে।
● প্রাণিজ ও উদ্ভিজ্জ প্রোটিন শরীরের জন্য বেশ উপকারী। ডাল, দানাশস্য জাতীয় খাবার, রাজমা যেমন উপকার করবে, তেমনই খেতে পারেন ভালো করে সিদ্ধ করা মাংস, মাছ ও ডিম।
● হাফবয়েল ডিম শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। সম্পূর্ণ সেদ্ধ করা ডিম বা অমলেট প্রতিদিন খান।
● লবণ ছাড়া বাদাম, আমন্ড ও কল বেরনো ছোলা খেতে পারেন বিকেলের নাশতায়।
● আবহাওয়া অনুযায়ী বেশ কাজে দেবে সজনে ডাঁটা ও সজনে ফুল। চিকিৎসাবিজ্ঞানের মতে এগুলো ভাইরাস ঠেকাতে সক্ষম।
● টক দই, সবুজ শাক-সবজি ও ফলে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে। এগুলো পর্যাপ্ত পরিমাণে খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।
● শরীরের প্রয়োজন বুঝে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে এটা সবসময়েই শরীরের জন্য উপকারী।
RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments