শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাযেসব গাছ বাড়িতে থাকলে শ্বাসকষ্ট থেকে রেহাই পাইবেন
spot_img
spot_img

যেসব গাছ বাড়িতে থাকলে শ্বাসকষ্ট থেকে রেহাই পাইবেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আপনি ফুসফুসে চান সতেজ বাতাস, আর শ্বাসকষ্ট থেকে রেহাই পেতে চান। তা হলে আজই বাড়িতে নিয়ে আসুন কিছু প্রয়োজনীয় গাছ, যা দূষিত বাতাস দূর করার পাশাপাশি আপনার ঘরের সৌন্দর্যও বাড়িয়ে তুলবে।

স্নেক প্ল্যান্ট ঘরের বাতাবরণ ঠিক রাখে, সঙ্গে ফুসফুসকেও ঠিক রাখতে সহায়তা করে। কারণ বায়ুতে থাকা ফর্মালডিহাইড, জাইলিন ও নাইট্রোজেন অক্সাইডের মতো দূষণ বাতাস থেকে মুক্ত করে। এবং এই গাছটি রাতে কার্বন ডাই-অক্সাইডকেও ফ্রেস অক্সিজেনে পরিণত করে। জেনে নিন কোন গাছ আপনার উপকারে আসবে—

১. অ্যালোভেরা: এই গাছটি প্রত্যেকের বাড়িতেই থাকে, এটি যেমন ত্বকের যত্নে সাহায্য় করে, তেমনই এ গাছ শোবারঘরে রাখলে আপনার ফুসফুস ভালো রাখতে সহায়তা করে। কারণ অ্যালোভেরাও বায়ুদূষণ প্রতিরোধ করে।

২. পিস লিলি: এই উদ্ভিদটি অ্যামানিয়া, বেনজিন, ফর্মালডিহাইডসহ ঘরের মধ্যে থাকা সাধারণ বাতাসের দূষণও ফিল্টার করে।

৩. চন্দ্রমল্লিকা গাছ: এটি বাতাসে থাকা ফরমালডিহাইড, জাইলিন, বেনজিন ও অ্যামোনিয়াসহ বিভিন্ন রাসায়নিক পদার্থ দূর করে, যা আপনার ফুসফুসের জন্য খুবই উপকারী।

৪. ব্যাম্বো পাম: তিন থেকে ছয় ফুটের মতো লম্বা হয়। এ গাছগুলোকে সূর্যের আলো যেন না পায়, সে জন্য সবসময় ছায়ায় রাখতে হয়। এবং মাটি ভিজিয়ে রাখতে হয়। এটি বাতাসের বিষাক্ত কেমিকেল বেনজিন, ট্রাই ক্লোরোইথিলিন দূর করতে সহায়তা করে।

৫. বোস্টন ফার্ন: ঘরের দূষিত বাতাস মুক্ত করতে খুব কার্যকর বোস্টন ফার্ন। ফর্মালডিহাইড ও জাইলিনের মতো দূষণ, বাতাস থেকে দূর করার পাশাপাশি আপনার ঘরের আর্দ্রতাও ঠিক রাখে।

৬. স্পাইডার প্ল্যান্ট: এই উদ্ভিদটি ফর্মালডিহাইড ও জাইলিনের মতো দূষণ বাতাস থেকে মুক্ত করে পরিবেশকে ফুসফুসের উপযোগী করে তোলে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments