সোমবার, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভযে কারণে গোল্ডেন হার্ভেস্টের নো ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

যে কারণে গোল্ডেন হার্ভেস্টের নো ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। এছাড়া গেল বছরের তুলনায় কোম্পানির ইপিএসও অনেক কমে গেছে। যে কারণে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা বিরাজ করেছে।

এ বিষয়ে কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, গেল কয়েক মাসে করোনা পরিস্থিতির কারণে কোম্পানিকে অনেক বাড়তি চাপ নিতে হয়েছে। অনেক ডিস্ট্রিবিউটর হারিয়ে গেছে, ফ্রিজ বন্ধ হয়েছে যাতে অনেক আর্থিক ক্ষতি হয়েছে। কোম্পানির বিক্রি গেল বছরের তুলনায় ৪ কোটি টাকা কমে গেছে।

‌ইপিএস মাত্র ৪ পয়সা হওয়ার কারণ প্রসঙ্গে কোম্পানি জানায়, করোনার কারণে কোম্পানির বিক্রি ৫০% এর নিচে নেমে গিয়েছিল। গোল্ডেন হার্ভেস্টের আইসক্রিমের সবচেয়ে বড় ব্যবসা হয় মার্চ মাস থেকে। কিন্তু চলতি মার্চ মাস থেকেই করোনা পরিস্থিতি সৃষ্টি হয়। যেখানে মার্চ থেকে জুন এই তিন মাসে সবচেয়ে বেশি আয় হয় সেখানেই এ সময়গুলোতে আইসক্রিমের ব্যবসা শুণ্যের কোটায় নেমে আসে। স্কুল-কলেজ বন্ধ, অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে কোম্পানির ফ্রোজেন ফুডের বিক্রিও ৫০% এর নিচে নেমে গেছে। এই তিন মাসে যে পরিমাণ লোকসান হয়েছে তা আগের ৯ মাসের আয়ের সঙ্গে সমন্বয় হয়ে ইপিএস এতো কম হয়েছে।

তবে করোনাকালীন সময়ে ভোক্তাদের চাহিদার কথা বিবেচনা করে তেহারি, মোরগ-পোলাও জাতীয় ইত্যাদি রেডি ফুড চালু করেছে।

রাইট শেয়ারের অর্থ ব্যবহারের বিষয়ে জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ জানায়, করোনা পরিস্থিতির কারণে এখনো তারা রাইটের টাকা পুরোপুরি ব্যবহার করতে পারিনি। রাইটের টাকা ব্যবহারের মাধ্যমে যে রিটার্ন আসবে সেটা এখনো শুরু হয়নি।

এদিকে বিশ্ববিখ্যাত ডোমিনোজ পিৎজ‍ার কোম্পানির প্রায় ১৫% শেয়ার ধারণ করেছে গোল্ডেন হার্ভেস্ট। কোম্পানির এই বিনিয়োগের ভবিষ্যত রিটার্ন সম্পর্কে জানতে চাইলে কোম্পানিটি জানায়, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ডোমিনোজ পিৎজা ভালো ব্যবসা করে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশেও তাদের কার্যক্রম শুরু করেছে। এ কোম্পানি থেকে ভালো রিটার্ন আসবে।

এছাড়া করোনার কারণে যেহেতু সব ব্যবসাই ক্ষতির মুখে পড়েছে তাই বর্তমান সংকট কাটিয়ে উঠতে গোল্ডেন হার্ভেস্ট তাদের ব্যবসা ঠিক রাখার জন্য হোম ডেলিভারি শুরু করেছে। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে গ্রাহকদের যে সমস্ত চাহিদা তৈরি হয়েছে সেগুলোকে মাথায় রেখে সময়পোযোগী পদক্ষেপ নিচ্ছে গোল্ডেন হার্ভেস্ট। চলমান সংকট কাটিয়ে উঠে সামনের দিকে আরো ভালো কিছু করবে বলে আশা প্রকাশ করছে কোম্পানি কর্তৃপক্ষ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments