শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeসবশেষযে কারণে ডালিম খাবেন
spot_img
spot_img

যে কারণে ডালিম খাবেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আনার আমাদের কাছে অতি জনপ্রিয় একটি ফল। এই ফলকে বেশ কয়েকটি নামে ডাকা হয় যেমন-আনার, বেদানা বা ডালিম। সংক্রমণ প্রতিরোধ, স্মৃতিশক্তি বৃদ্ধি, রক্তচাপ বশে রাখার মতো উপকারিতা আছে ডালিমে। গবেষকেরা পুষ্টি বিশ্লেষণ করে দেখেছেন, এক বাটি (১৪৪ গ্রাম) ডালিমে ৯৩ ক্যালরি শক্তি, ২.৩০ গ্রাম প্রোটিন, ২০.৮৮ গ্রাম কার্বোহাইড্রেট ও ০.১৪ গ্রাম ফ্যাট থাকে। জেনে নিন, কোন কোন উপকার পেতে খাবেন এই ফল।

  • রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে- রক্তচাপ নিয়ে সমস্যা থাকলে ডালিম হতে পারে আপনার ডাইনিং টেবিলের নিত্যদিনের খাবার। কারণ, ডালিমের রস উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। আর এটা তো জানেন, সুস্থ থাকতে চাইলে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। কারণ, রক্তচাপ কম বা বেশি হলে নানা রকম শারীরিক সমস্যা দেখা দেয়। ফলে রক্তচাপ স্বাভাবিক রাখতে নিয়মিত ডালিমের রস খেতে পারেন।
  • স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে- বাজার করতে গিয়ে কিছুতেই মনে করতে পারছেন না, কী কিনতে এসেছেন। এমন সমস্যায় ভোগেন অনেকেই। এই ভুলে যাওয়ার রোগ এড়াতে ডালিমের রস অনেক উপকারী। গবেষণায় দেখা গেছে, টানা চার সপ্তাহ বা প্রায় এক মাস ডালিমের রস খেলে স্মৃতিশক্তি বাড়ে। হার্ট সার্জারি বা আলঝেইমারস ডিজিজে আক্রান্ত ব্যক্তিরা ডালিম খেলে বিশেষ উপকার পাবেন। পাশাপাশি শিশুরা খেতে পারে ডালিমের রস।
  • সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে- আপনার বারবার অসুস্থ হয়ে পড়া, সামান্য কারণে অসুস্থতা দেখা দেয়, তাহলে বুঝতে হবে, আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। এ জন্য প্রতিদিন ডালিমের রস খেতে পারেন। কারণ, ডালিমের রসে ব্যাকটেরিয়া প্রতিরোধী গুণাগুণ আছে। রোজ ডালিম খেলে শরীরের ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
  • কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে- যারা নিয়মিত কায়িক পরিশ্রম করেন, তাদের জন্য ডালিম হতে পারে উপকারী বন্ধু। কাজ করার আগে কিছুটা ডালিমের রস খেলে কাজে বাড়তি উদ্যম মেলে। তাছাড়া যারা নিয়মিত ব্যায়াম করেন, তাদের জন্যও বেশ উপকারী। ব্যায়াম শুরু করার ৩০ মিনিট আগে এক বাটি ডালিম খেলে পেশিতে রক্তপ্রবাহ ভালো হয়। তাছাড়া ডালিমে আছে নাইট্রেট, যা অ্যাথলেটদের কর্মক্ষমতা বাড়ায়। পাশাপাশি ডালিমে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট নানাভাবে আমাদের জন্য উপকারী।
  • ক্যানসারের ঝুঁকি কমায়- ডালিমের রস ক্যানসারের ঝুঁকিও কমায়। বিশেষত ফুসফুস ও স্তন ক্যানসারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। বিশেষজ্ঞদের মতে, শরীরের কোনো কোষ ক্ষতিগ্রস্ত হলে ডালিমের রস সে ক্ষত সারিয়ে তুলতে পারে।
  • হজমে সহায়তা করে- আনার খেলে পাকস্থলী ও খাদ্যনালীর পরিপাক ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে হজমের জন্যও আনার বেশ উপকারী।

এর পাশাপাশি আরও অনেক সুবিধা পাবেন ডালিম খেলে। যেমন হার্ট অ্যাটাকের ঝুঁকি, রক্তশূন্যতা এবং হাড়ের ব্যথা কমাতে, হজমশক্তি ও রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে এমনকি ডায়াবেটিক রোগীদের জন্যও ডালিম উপকারী। বিশেষজ্ঞরা ডালিমকে বলেন প্রাকৃতিক ইনসুলিন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments