ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আফগানিস্তানের তালেবান সরকারকে গত ৩ জুলাই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া—২০২১ সালে তালেবানের ক্ষমতা গ্রহণের পর এটাই প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি। রাশিয়া বলছে, এ সিদ্ধান্ত দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়াবে। বিশ্লেষকদের মতে আফগানিস্তানে স্থিতিশীল সরকার ও নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে।
আরও পড়ুন: সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে সহযোগিতা করবে আরও ১৭ ব্যাংক
তবে তালেবান সরকারের মানবাধিকার পরিস্থিতি ওক্তিমূ অন্তর্ভুলক শাসনের অভাবের কারণে এখনও অনেক দেশ তাদের স্বীকৃতি দিতে নারাজ। বিশেষজ্ঞ উবায়দুল্লাহ বুরহানির মতে রাশিয়ার স্বীকৃতি তালেবানকে সংস্কার ও আন্তর্জাতিক অংশীদারিত্বের দিকে এগিয়ে যেতে উৎসাহ দিতে পারে অন্যদিকে তালেবানবিরোধী শক্তিগুলো এ স্বীকৃতির কড়া সমালোচনা করেছে এবং এটিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলেও আখ্যা দিয়েছে। আন্তর্জাতিক স্বীকৃতি পেতে তালেবানকে এখনো বহু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ
































Recent Comments