শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনরক্ত পরীক্ষা করে সমস্যা পাওয়া গেছে’ ‘রনির
spot_img
spot_img

রক্ত পরীক্ষা করে সমস্যা পাওয়া গেছে’ ‘রনির

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কৌতুক অভিনেতা আবু হেনা রনির রক্ত পরীক্ষা করে সমস্যা পাওয়া গেছে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা.সামন্ত লাল সেন। রোববার (১৯ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সামন্ত লাল সেন জানান, গাজীপুরে পুলিশ লাইনসে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন রনি। তিনি শঙ্কামুক্ত নন।

তাঁর চিকিৎসায় ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তিনি বলেন, ‘কোনো রোগীর শরীরে ১৫ শতাংশের ওপরে পুড়ে গেলেই আমরা বলি সিরিয়াস। এই রোগীর ১৫ শতাংশের বেশি (২৫ শতাংশ) পুড়ে গেছে। এর মধ্যে আবার শ্বাসকষ্ট আছে। তাই তাঁকে শঙ্কামুক্ত বলা যাবে না। রনির আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তাঁর রক্ত পরীক্ষায় সমস্যা পাওয়া গেছে। রিপোর্টগুলো বোর্ডের সভায় পর্যালোচনা করা হয়েছে।

সামন্ত লাল সেন বলেন রনিকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে। পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি না যাওয়ার আগে স্পষ্ট করে কিছু বলা যাবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের বাইরে চিকিৎসার বিষয়ে পুলিশ ও রনির পরিবার চাইলে সেটা করতে পারে। ’

রনির মতো একই ঘটনায় দগ্ধ পুলিশ সদস্য জিল্লুর রহমানের অবস্থাও অপরিবর্তিত রয়েছে। এর আগে গত শুক্রবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়ে আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments