বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবররমজানে ওজন কমাতে ইফতারে রাখুন ‘চিকেন স্টু’
spot_img
spot_img

রমজানে ওজন কমাতে ইফতারে রাখুন ‘চিকেন স্টু’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রমজানে সারাদিন পানাহার থেকে বিরত থাকার ফলে আমাদের শরীর দুর্বল হয়ে পরে। আর এই দুর্বলতা থেকে বাঁচতে ইফতারে রাখা উচিত স্বাস্থ্যকর খাবার। কিন্তু আমরা বেশিরভাগ সময়ই ভাজাপোড়া দিয়ে ইফতার করে থাকি। এছাড়াও ইফতারে থাকে চিকেনের বাহারি সব পদ। তবে যারা এ সময়েও ওজন কমাতে চান ও একটু স্বাস্থ্যকর খাবার পছন্দ করেন তাদের জন্য ‘চিকেন স্টু’ বেস্ট। চলুন মজাদার ও স্বাস্থ্যকর এই রেসিপি জেনে নেওয়া যাক-

উপকরণ- ৫০০ গ্রাম মুরগির মাংস, ২ টেবিল চামচ আদা-রসুন বাটা, ২ টেবিল চামচ লেবুর রস, আধা চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ গোলমরিচ, ধনিয়া ও জিরার গুড়া, ২টি তেজপাতা, ৩টি এলাচ, ৩টি লবঙ্গ, ১টি দারুচিনি, ৪টি কাঁচামরিচ, ২টি ছোট সাইজের পেঁয়াজ, আধা কাপ বরবটি, ১টি গাজর কুচি, ২টি আলু কুচি, কর্নফ্লাওয়ার, ঘি বা মাখন এক চা চামচ।

প্রণালী- প্রথমে চিকেনের টুকরো আদা-রসুন বাটা, হলুদ গুঁড়ো, লবণ ও লেবুর রস দিয়ে ভালো করে মেরিনেট করে রাখুন ১৫ মিনিটের জন্য। এরপর প্যানে ঘি বা মাখন গরম করে অল্প থেঁতো করা লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে নিন। এরপর সব সবজি ও বাকি থাকা সবকিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে দিন। এবার চিকেনের টুকরোগুলো দিয়ে দিন। ভালো করে ভাজা হলে এক লিটার মতো পানি দিয়ে রান্না করুন। ঝোল একটু ঘন করতে চাইলে নামানোর আগে সামান্য কর্নফ্লাওয়ার মিশিয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেলো সুস্বাদু চিকেন স্টু। তারপর গরম গরম পরিবেশন করুন আপনার ইফতারে।

ডেইরি শেয়ারবাজার ডটকম/টি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments