
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পবিত্র রমজানের জন্য পুঁজিবাজারের লেনদেনে নতুন সময়সূচী নির্ধারণ করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসির) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, এ রমজানে দেশের দুই পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সীমা অনুযায়ী ট্রেডিং আওয়ার/সেশন শুরু হবে সকাল ১০ টায়। লেনদেন চলবে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত। এরপরে পোস্ট-ক্লোজিং সেশন চালু থাকবে দুপুর ১টা ২০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত।
উল্লেখ্য, রমজান শেষে আবার পূর্বের নিয়মে পুঁজিবাজারের লেনদেন চলবে বলে জানা গেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments