রবিবার, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যরাইট শেয়ার ছেড়ে মূলধন বাড়াবে গোল্ডেন হার্ভেস্ট
spot_img
spot_img

রাইট শেয়ার ছেড়ে মূলধন বাড়াবে গোল্ডেন হার্ভেস্ট

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: রাইট শেয়ার ছেড়ে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে গোল্ডেন হার্ভেস্ট এগ্রো বায়োটেকের পরিচালনা পর্ষদ।

কোম্পানিটি জানায়, একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়ার (১:১আর) সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি রাইট শেয়ার অভিহিত মূল্য ১০ টাকা করে ছাড়া হবে। রাইটের টাকা কোম্পানিটি উৎপাদন ক্ষমতা বাড়ানো, বাজারজাত ব্যবস্থার উন্নতি এবং দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধে খরচ করা হবে।

এছাড়া কোম্পানিটি অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা থেকে ২৫০ কোটি টাকা করবে।

এদিকে ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৪ টাকা, শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২২.৩১ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪.৩১ টাকা।

পরিচালনা পর্ষদের এসব সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ১৯ ডিসেম্বর, গাজীপুরে কারখানা প্রাঙ্গনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর।

শেয়রহোল্ডারদের অনুমোদন নিয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র অনুমোদন পেলে রাইট শেয়ারের সিদ্ধান্ত কার্যকর করা হবে।

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments