বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅনুসন্ধানী প্রতিবেদন২৫০ কোটি টাকা মূলধন বাড়াবে তিন কোম্পানি
spot_img
spot_img

২৫০ কোটি টাকা মূলধন বাড়াবে তিন কোম্পানি

শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি ২৫০ কোটি টাকা অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিগুলো হলো: ফরচুন সুজ, গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এবং এসিআই লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ফরচুন সুজ কোম্পানিটি অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা থেকে ২৫০ কোটি টাকায় উন্নীত করবে। এক্ষেত্রে কোম্পানিটির অনুমোদিত মূলধন বাড়বে ১০০ কোটি টাকা। গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো ইন্ডষ্ট্রিজ লিমিটেড কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা থেকে ২৫০ কোটি টাকায় উন্নীত করবে। এক্ষেত্রে কোম্পানিটির মূলধন বাড়বে ৫০ কোটি টাকা। এছাড়া এসিআই লিমিটেড কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা থেকে ১৫০ কোটি টাকায় উন্নীত করবে। এক্ষেত্রে কোম্পানিটির মূলধন বাড়বে ১০০ কোটি টাকা।

উল্লেখ্য, কোম্পানিগুলোর অনুমোদিত মূলধন বাড়ানোর তাদের মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনের ক্লজ-৫ এবং আর্টিকেল অব অ্যাসোসিয়েশনের ক্লজ-৫ সংশোধন করতে হবে।

ডেইলি শেয়ারবাজারডটকম/ এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments