বুধবার, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তারাজউক ও গণপূর্তকে আরও সতর্ক হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
spot_img
spot_img

রাজউক ও গণপূর্তকে আরও সতর্ক হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানীতে অগ্নিকাণ্ড রোধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রাজউক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে আরও বেশি সতর্ক হতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পবিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, আমার মনে হয়, রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) ও গণপূর্ত মন্ত্রণালয়কে আরও বেশি তদারকি করা এবং সতর্ক হওয়া উচিত। সামান্য গাফিলতি বা ভুলের জন্য ৪৫টা প্রাণ চলে গেল। এর থেকে মর্মান্তিক আর কিছু হতে পারে না।

শনিবার (২ মার্চ) দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মেডিসিন সোসাইটি আয়োজিত ২৩তম আন্তর্জাতিক সায়েন্টিফিক সেমিনারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি মনে করি, রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের আরও বেশি অভিযান চালানো উচিত। এই দুই প্রতিষ্ঠান আরও বেশি সতর্ক হলে অগ্নিকাণ্ডের পরিমাণ কমে আসবে।

সারা দেশের হাসপাতালে সব ধরনের অনিয়ম বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান চলবে, জানিয়ে তিনি বলেন, অতীতে কী হয়েছে, সেসব ভুলে যেতে হবে। ইচ্ছে করলেই অনিয়ম করে হাসপাতাল চালানো যাবে না। অভিযান লাগাতার চলবে, এ বিষয়ে জিরো টলারেন্স।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি দেশের একটি হাসপাতালও বন্ধ করার পক্ষে না। হাসপাতাল থাকবে, তারা রোগীদের নিয়ম মেনে চিকিৎসাসেবা দেবে। সরকারির পাশাপাশি বেসরকারি হাসপাতালও থাকবে। তবে, অবশ্যই সেসব হাসপাতালকে নিয়ম মেনে চলতে হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments