সোমবার, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনরাজনীতিতে আসার প্রশ্নে যা বললেন আমিন খান
spot_img
spot_img

রাজনীতিতে আসার প্রশ্নে যা বললেন আমিন খান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকাই সিনেমার এক সময়ের ব্যস্ত নায়ক আমিন খান। রোমান্টিক, অ্যাকশনসহ বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে একজন ভার্সেটাইল অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন। বর্তমানে অভিনয়ে নিয়মিত নন। মাঝে মধ্যেই রাজনীতিতে আসা নিয়ে প্রশ্নের সম্মুখীন হন এই অভিনেতা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাজনীতি নিয়ে কথা বললেন আমিন খান।

রাজনীতিতে আসার প্রশ্নে আমিন খান বলেন, ‘রাজনীতিতে নামার কথা কখনো স্বপ্নেও ভাবি না। আমি চলচ্চিত্রে রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করতে পারি কিন্তু বাস্তবে রাজনীতিতে আসার কোনোই সম্ভাবনা নেই। কারণ, বাস্তবে রাজনীতি অনেক কঠিন জায়গা। কেই যদি রাজনীতি করতে চান তাহলে একদম তৃণমূল থেকে রাজনীতি করে একটা পর্যায়ে আসতে হবে। এলাকার ও দেশের মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে। জনপ্রতিনিধির ওপর সবার আস্থা থাকতে হবে। এর আগে না।’

অভিনয় ও সংগীতশিল্পীর মধ্যেও অনেকে রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছেন। তাদের কাছে বিশেষ অনুরোধও জানান এই নায়ক। তিনি বলেন, ‘আমাদের সহকর্মী যারা রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, সেটা হল- আপনাদের যদি রাজনীতিতে নামার ইচ্ছেই থাকে তাহলে তৃণমূল থেকে রাজনীতি করে আসেন। শিখতে শিখতে ভালো পর্যায়ে আসেন। ১০-২০ বছর সময় দিয়ে নেতৃত্বে আসেন। একদিনে রাজনীতিতে আসলে দেশের মানুষ আপনাদের ঠিকভাবে নেবে না।

একজন জনপ্রতিনিধির কাছে জনগণের অনেক আশা থাকে। যা লোক দেখানো দিয়ে হয় না। সেবা দিয়েই তাদের টিকে থাকতে হয়।

আমিন খানের মতে, ‘রাজনীতির মাঠ লোক দেখানো কাজের জায়গা নেই। একটি সেলফি তেলে ছেড়ে দিলাম, এটা সে জায়গা না। একজন জনপ্রতিনিধির কাছে দেশের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে। তাদের কিছু না দিতে পারলে তাদের নিক্ষেপ করে ফেলবে। তাই পুরোপুরি প্রস্তুতি নিয়েই রাজনীতির মাঠে নামা দরকার।’

প্রসঙ্গত, অভিনয় থেকে বিদায় না নিলেও আমিন খান দীর্ঘদিন ধরেই দেশীয় একটি কোম্পানিতে প্রচার বিভাগে কর্মরত আছেন। এর আগে তিনি জানিয়েছিলন, ভালো গল্প পেলে অবশ্যই লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরবেন তিনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments