বৃহস্পতিবার, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিরানার অটোমোবাইলসে ২৫৭ কোটি টাকা বিনিয়োগ বন্ডে মেটলাইফের
spot_img
spot_img

রানার অটোমোবাইলসে ২৫৭ কোটি টাকা বিনিয়োগ বন্ডে মেটলাইফের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলসের ইস্যু করা সাসটেইনেবিলিটি বন্ডে ২৫৭ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ বাংলাদেশ। এই বিনিয়োগের ফলে বর্তমানে দেশের আর্থিক খাতে মেটলাইফ বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগের পরিমাণ ১৭ হাজার কোটি টাকার বেশি। বৃহস্পতিবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেটলাইফ বাংলাদেশের এ বিনিয়োগ বন্ড বাজারের প্রবৃদ্ধিতে অবদান রাখবে এবং মেটলাইফের শক্তিশালী বিনিয়োগ পোর্টফোলিওকে আর দৃঢ় করবে। আন্তর্জাতিক প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপের অংশ গ্যারান্টকো বন্ডটির ঝুঁকি নিরসনে শতভাগ গ্যারান্টি দিয়েছে। এ লেনদেনে অ্যারেঞ্জার ও অ্যাডভাইজর হিসেবে রয়েছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এবং ট্রাস্টি হচ্ছে ডিবিএইচ।

এই বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘বাংলাদেশে আমাদের বিনিয়োগ ধারাবাহিকভাবে বাড়ছে এবং দেশের প্রথম আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাসটেইনেবিলিটি বন্ড চালুর অংশীদার হতে পেরে আমরা গর্বিত।

রানার অটোমোবাইলসের প্রধান নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার চৌধুরী বলেন, ‘পরিবেশবান্ধব জ্বালানিনির্ভর প্রযুক্তির ব্যবহার বিস্তারে রানার ২৬৭ কোটি ৫০ লাখ টাকার টেকসই বন্ড ইস্যু করার জন্য গ্যারান্টকোর সঙ্গে অংশীদারিত্ব করেছে। এ বন্ডের অর্থায়নের মাধ্যমে রানার অটোমোবাইলস তিন চাকার বাহন কিনতে আগ্রহী চালকদের জন্য ঋণ সুবিধা দিতে পারবে এবং একই সঙ্গে উৎপাদন সুবিধার জন্য কারখানার ছাদে চার মেগাওয়াট শক্তি সম্পন্ন সৌর প্ল্যান্ট নির্মাণ করবে।

রানার অটোমোবাইলসের প্রধান কার্যালয়ে সম্প্রতি এই বন্ড লেনদেন সম্পন্ন করার একটি চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, প্রধান নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার চৌধুরী, প্রধান আর্থিক কর্মকর্তা সানাত দত্ত, মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ, ডিএমডি এবং চিফ ফিনান্সিয়াল অফিসার আলা উদ্দিন, গ্রিন ডেল্টা ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম; গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের প্রধান নির্বাহী ফারজানা চৌধুরী এবং অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments