সোমবার, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকরাশিয়ায় আরও ৫০ হাজার উত্তর কোরীয় সেনা পাঠানোর দাবি জেলেনস্কির
spot_img
spot_img

রাশিয়ায় আরও ৫০ হাজার উত্তর কোরীয় সেনা পাঠানোর দাবি জেলেনস্কির

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে সহায়তা করতে উত্তর কোরিয়া আরও অন্তত ৫০ হাজার সেনা রাশিয়ায় পাঠাতে যাচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, খুব শিগগিরই উত্তর কোরিয়া রাশিয়ায় নতুন সেনা মোতায়েন করবে এবং এ বিষয়ে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে।

জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, নতুন সেনাদের রাশিয়ার বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হবে। তবে তিনি কোথা থেকে এ তথ্য পেয়েছেন, তা স্পষ্ট করেননি।

একই পোস্টে তিনি দাবি করেন, সম্প্রতি ইউক্রেনের ভূখণ্ডে উত্তর কোরিয়ায় তৈরি কিছু ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তাঁর মতে, রাশিয়ার কাছ থেকে লাইসেন্স ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে রাশিয়ার ভেতরেই এসব ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সমরাস্ত্র তৈরি করা হয়েছে।

জেলেনস্কি আরও ইঙ্গিত দেন যে, উত্তর কোরিয়া যেমন রাশিয়াকে সহযোগিতা করছে, তেমনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা সহযোগিতাও জোরদার হতে পারে। তিনি বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সমর্থন পাওয়ার আশা করছে ইউক্রেন। পাশাপাশি ড্রোন নির্মাণ ও অন্যান্য সামরিক খাতেও যৌথভাবে কাজ করার প্রস্তুতি রয়েছে।

রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে আরও ঘনিষ্ঠ হয়েছে। ২০২৪ সালের জুনে পিয়ংইয়ং সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেন। ওই চুক্তিতে বলা হয়, স্বাক্ষরকারী কোনো দেশ বাইরের শক্তির আক্রমণের মুখে পড়লে অপর দেশ সহযোগিতার জন্য এগিয়ে আসবে।

চুক্তির পর একই বছর প্রথমবারের মতো প্রায় ১৪ হাজার সেনা রাশিয়ায় পাঠায় উত্তর কোরিয়া।

এদিকে চলতি আগস্টে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, উত্তর কোরিয়া সম্প্রতি রাশিয়াকে সহায়তা করতে নিয়মিত সেনার পাশাপাশি ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ছয়টি লঞ্চার এবং একটি ক্ষেপণাস্ত্র ইউনিট পাঠিয়েছে। ইউনিটটি রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তবে উত্তর কোরিয়া ও রাশিয়ার পক্ষ থেকে জেলেনস্কির নতুন সেনা পাঠানোর দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments