ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ট্রান্সপন্ডার সিগন্যাল ছাড়াই উড্ডয়ন করা তিনটি রুশ সামরিক বিমানকে বাল্টিক সাগরের উপর আন্তর্জাতিক আকাশসীমায় বাধা দিয়েছে জার্মানি। জার্মান সামরিক বাহিনী লুফটওয়াফে বুধবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

জার্মান বিমান বাহিনী টুইটারে জানায়, দুটি সুখোই সু-২৭ যুদ্ধবিমান ও একটি ইলিউশিন ইল-২০ বিমান শনাক্ত করতে জার্মান এবং ব্রিটিশ বাহিনী মোতায়েন করা হয়। টুইটারে আকাশে থাকা রুশ বিমানের বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছে জার্মান বিমান বাহিনী।
এদিকে, ইউক্রেনের একটি জাদুঘরে ‘বর্বরোচিত’ ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত ও ১০ জন আহত হওয়ার পর মঙ্গলবার তিনি বলেছেন, রাশিয়া ইউক্রেনের ইতিহাস ও সংস্কৃতি মুছে ফেলার চেষ্টা করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments