রবিবার, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদরিং শাইনের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

রিং শাইনের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেড ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে ১ শতাংশ ক্যাশ ও ১ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৩২ টাকা।  যা আগের বছর একই সময় ইপিএস ছিল ১.৫৬ টাকা।

এছাড়া আলোচিত সময় শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৭৬ টাকা ঋণাত্নক। যা আগের বছর একই সময় এনওসিএফপিএস ছিল ১.৮৩ টাকা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭.৩৯ টাকা।  যা আগের বছর একই সময় এনএভিপিএস ছিল ২৪.৮৮ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর, সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।  এজিএমের ভেন্যু পরে জানাবে কোম্পানিটি। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments