ডেইলি শেয়ারাবজার ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসির পূর্ণ সদস্য দেশের প্রথম ব্যাটার হিসেবে রিটায়ার্ড আউট হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ। পাকিস্তানের বিপক্ষে আমেরিকার লওডারহিলে এই অদ্ভুত ঘটনার সাক্ষী হল ক্রিকেট বিশ্ব।
ম্যাচে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নামেন চেজ, অ্যালিক অ্যাথানেজ আউট হওয়ার পর। তখন ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৭ ওভারে ৮০ রান। কিন্তু সময় ও পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে ব্যর্থ হন চেজ। তিনি ১২ বল খেলে ১৫ রান করার পর স্বেচ্ছায় মাঠ ছাড়েন। এই সিদ্ধান্ত নেওয়ার সময় ক্যারিবিয়ানদের সমীকরণ দাঁড়ায় ১৮ বলে ৪১ রান। শেষ পর্যন্ত তারা ম্যাচ হারে ১৩ রানে, এবং সিরিজও হাতছাড়া হয়। রোস্টন চেজ সম্ভবত সিদ্ধান্ত নিতে একটু বেশিই দেরি করে ফেলেছিলেন।
চেজ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার হলেও, রিটায়ার্ড আউটের অভিজ্ঞতা এর আগেও পেয়েছেন। আবুধাবি নাইট রাইডার্সের হয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একইভাবে মাঠ ছেড়েছিলেন তিনি।
ডেইলি শেয়ারবাজার ডটিকম/এম আর.


































Recent Comments